Debamalya-Madhumita: সেই বিশেষ রাতের ঘোর যেন কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না দেবমাল্য চক্রবর্তী (Debamalya)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তেমনটাই জানিয়েছেন তিনি। এবার হয়তো ভাবছেন কোন রাতের কথা বলা হচ্ছে? আসুন বিষয়টি খোলসা করা যাক। অনেকেই জানেন, আগামী ২৩শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবমাল্য ও মধুমিতা (Madhumita)।
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের তোড়জোড়। গত ১৭ই জানুয়ারি ছিল তাঁদের বাগদান ও ব্যাচেলার পার্টি। সেদিন কাছের মানুষদের সঙ্গে হুল্লোড় করেই আংটি বদল সেরেছেন এই জুটি। সেই রাতটি এতটাই আনন্দময় ছিল যে দেবমাল্য এখনও তার আবেশে আচ্ছন্ন। বাগদানের একগুচ্ছ ছবি পোস্ট করে সেই কথাই লিখেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে, মধুমিতা ও দেবমাল্য অত্যন্ত অন্তরঙ্গ ভঙ্গিতে পোজ দিয়েছেন। লাল পোশাকে মধুমিতা ছিলেন অনন্যা, অন্যদিকে দেবমাল্যকেও কোনো নায়কের চেয়ে কম লাগছিল না। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, “সেই রাতটার ঘোর এখনও কাটিয়ে উঠতে পারছি না।”
পোস্টটি করা মাত্রই তা ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা কমেন্টবক্সে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। দেবমাল্য ছাড়াও সেই রাতের ছবি পোস্ট করেছেন মধুমিতা, যেখানে তৃণা সাহা ও নীল ভট্টাচার্য-সহ টেলি ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গিয়েছে।
সবমিলিয়ে, বিশেষ এই দিনটি ভুলতে পারছেন না কেউই। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, আজ ২২শে জানুয়ারি মধুমিতার মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন হবে। আর আগামীকাল বসবে বিয়ের আসর। আপাতত প্রিয় জুটির বিয়ের ছবি দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.