সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত ৮ই সেপ্টেম্বর কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। আর তারপর থেকে পরিবারে খুশির হাওয়া। গত ৭ই সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় দীপিকাকে। এরপরের দিন তিনি সুখবর দেন। মেয়ে হওয়ার পর সন্তানের সমস্ত কাজকর্ম নিজের হাতে সামলাচ্ছেন দীপিকা। তিনি কোনো আয়া রাখেননি বলেও শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে, দীপিকা ঐশ্বর্য রাইয়ের পথ অনুসরণ করতে চলেছেন।
জানা যাচ্ছে, তিনি নাকি মেয়েকে বড় করার জন্য কোনো আয়া রাখবেন না। অর্থাৎ তিনি নিজেই বড় করে তুলবেন মেয়েকে। তবে তিনিও কি এবার মেয়েকে নিয়ে অনুষ্কা শর্মা, আলিয়া ভাটের মতন পথে হাঁটবেন? অর্থাৎ মেয়েকে লাইমলাইট থেকে দূরে রাখবেন? তবে এই বিষয়ে কিছু স্পষ্ট করেননি তারা। যদিও এখনও পর্যন্ত তাদের সদ্য জন্মানো সন্তানের মুখ প্রকাশ্যে আনেননি তারা।
তবে সন্তান জন্ম হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তারা। তবে আপাতত সন্তানকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখবেন বলে জানা গিয়েছে। এদিকে কন্যা সন্তান জন্মানোর পর তাদের তিনজনকে একসঙ্গে দেখার জন্য ব্যাকুল হয়েছেন অনুরাগীরা৷ এদিকে পরিবারে এসেছে নতুন সদস্য। আর তাকে নিয়ে সবসময় আনন্দে রয়েছেন দীপিকা ও রণবীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে সকলেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে দীপিকা পাড়ুকোনের সন্তান জন্ম হওয়ার খবর শুনে অনেকেই হাসপাতালে ছুটে গিয়েছেন। হাজির হতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এর পাশাপাশি অভিনেত্রীর মা উজ্জ্বলা পাড়ুকোনকেও উপস্থিত হতে দেখা গিয়েছে। সেইসময় বেশ কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, আপাতত মেয়েকে নিয়ে মেতে থাকবেন তারা। দীপিকা ও রণবীরের জীবনের আগামী কয়েক মাস এখন মেয়ের নানান বিষয় গুরুত্ব পাবে।
আগামী বছরের মার্চ মাস পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন দীপিকা পাড়ুকোন। ২০২৫ সালের মার্চ মাস থেকে তিনি সম্ভবত কাজে যোগ দেবেন। জানা যাচ্ছে, সেইসময় ‘কল্কি’ ছবির সিক্যুয়েলে তাকে দেখা যাবে অভিনয় করতে।
আরও পড়ুন,
*বিশ্বের ধনীদের তালিকায় নামা থাকে না রতন টাটার! কারণ জানলে কুর্নিশ জানাবেন

Hello, I am BB. I have been working in blogging for more than four years.