DeSu7: দেবের (Dev) বাহুডোরে শুভশ্রী (Subhasree)! এ যেন ভক্তদের দীর্ঘদিনের স্বপ্নপূরণ। অনেকেই জানেন কেরিয়ারের শুরুতে যখন দেব-শুভশ্রী জুটি বেঁধেছিলেন তখন তাদের রসায়ন ভীষণই পছন্দ করেছিলেন অনুরাগীরা। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় তাদের দেখা গিয়েছে। তবে ধীরে ধীরে সম্পর্কে তিক্ততা আসে।
একসময় একে অপরের মুখ পর্যন্ত দেখতেন না তারা। তবে সেসব এখন অতীত। বর্তমানে পুরনো রসায়ন ফিরে আসছে ধীরে ধীরে। ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে ফের তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত। দীর্ঘ ৯ বছর পর মুক্তি পেয়েছে সিনেমাটি। এরপর তাদের একসঙ্গে দেখা যাচ্ছে বারবার।
সিনেমা প্রমোশন থেকে শুরু করে মন্দিরে পুজো দিতে যাওয়া, সব কিছুই হাতে হাত রেখে করতে দেখা যাচ্ছে তাদের। সেরকমই সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন দেব। যেখানে দেখা যায় শুভশ্রীকে বাহুডোরে বসিয়ে রেখেছেন অভিনেতা। আরেকটি ছবিতে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন দু’জনে।
ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম দিন, প্রথম শো ইভেন্টের সোনালী টিকিট ৫ ফেব্রুয়ারি থেকে সংগ্রহের জন্য উপলব্ধ থাকবে। অনুগ্রহ করে আপনি যে সিনেমা হলে টিকিট বুক করেছেন সেই সিনেমা হলে যান এবং আপনার গোল্ডেন টিকিট সংগ্রহ করতে আপনার BookMyShow বুকিং QR কোডটি দেখান।’
হয়তো অনেকেই জানেন পূজোতেই মুক্তি পেতে চলেছে তাদের পরবর্তী সিনেমা। যদিও তার এখনো নামকরণ করা হয়নি। তবে এই প্রথমবার সিনেমা শ্যুটিংয়ের আগেই রেকর্ড বিক্রি হলো তার টিকিট। সেই বিষয়ক পোস্টই করেছেন অভিনেতা। আসলে তারা দু’জনেই আপ্লুত এই বিষয়টি দেখে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.