Dev-Subhasree: আবারও হাতে হাত রেখে নিজেদের সিনেমা বিষয়ক ঘোষণা দেব-শুভশ্রীর (Dev-Subhasree)। অনেকেই জানেন আগামী পুজোতে মুক্তি পেতে চলেছে তাদের নতুন সিনেমা। যদিও এখনো তার নামকরণ এবং শ্যুটিং শুরু হয়নি, তবে ইতিমধ্যেই সিনেমার টিকিট বিক্রি হতে শুরু করেছে।
এমনকি প্রথম দিনেই সেই টিকিট বিক্রি রেকর্ড তৈরি করেছে। খুব কম সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে গিয়েছিল। তবে গোল্ডেন টিকিটের বুকিং শুরু হয়েছে নতুন করে। সেই বিষয়ে একটি পোস্ট করেছেন দু’জনে। যেখানে একটি সিনেমা হলের মধ্যে দেখা গিয়েছে তাদের।
কখনো হাতে হাত রেখে, আবার কখনো পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আজ থেকে শুরু হচ্ছে! আজ থেকে, #DeSu7
প্রথম দিন প্রথম শো ইভেন্টের সোনালী টিকিট আনুষ্ঠানিকভাবে পাওয়া যাচ্ছে! আমি আপনাদের সকলের সাথে এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার বুক করা সংশ্লিষ্ট থিয়েটার থেকে আপনার সোনালী টিকিট সংগ্রহ করুন। আসুন একসাথে বাংলা সিনেমায় ইতিহাস তৈরি করি।’
আরও একবার তাদের একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা। দীর্ঘ মনোমালিন্যের পর আরো একবার একসঙ্গে দেখা যাচ্ছে তাদের। ‘ধূমকেতু’ সিনেমার পর থেকে বিভিন্ন প্রোমোশন এবং অন্যান্য কাজে এই জুটিকে একত্রে দেখা গিয়েছে। যদিও তার পরেও হয়েছে বিভিন্ন বাকবিতণ্ডা।
তবে সমস্ত কিছু ভুলে নতুন সিনেমার কথা ঘোষণা করেছেন তারা। অবাক বিষয় হলো সিনেমার নাম ঘোষণা হওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে তার টিকিট। এখনো পর্যন্ত শুরু হয়নি সিনেমার শ্যুটিং পর্যন্ত। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথমবার ঘটলো এমন ঘটনা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.