Devlina: ভালোবাসা নাকি কল্পকাহিনীর চেয়েও অদ্ভুত! এমনটাই লিখলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina)। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এই শিল্পী। বিশেষ করে তার শরীরচর্চার ছবি ও ভিডিওগুলির মাধ্যমে তিনি চর্চায় উঠে আসেন। তবে এবার আদর্শ বাঙালী সাজে সেজে উঠেছিলেন তিনি।
এদিন দেখা যায় একটি সাদা রংয়ের জামদানি শাড়ি পরে রয়েছেন তিনি, সাথে স্লিভলেস ব্লাউজ। আর সবথেকে বেশি চমক ছিল তার গয়নাগুলিতে। ভারী গয়নার প্রত্যেকটি ছিল রুপোর তৈরি। যেখানে মানুষ সোনার গয়না পরতে বেশি পছন্দ করেন সেখানে তিনি রুপোর তৈরি গয়না পড়ে অন্যরকম আবহ তৈরি করেছেন।
কখনো তিনি সলজ্জ হাসিতে তাকিয়েছেন নীচের দিকে আবার কখনো ক্যামেরার দিকে। মানানসই মেকআপ ও খোলা চুল তাকে অসামান্যা করে তুলেছিল। আর ছবিগুলো পোস্ট করা তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা কল্পকাহিনীর চেয়েও অদ্ভুত।’ আসলেও তাই আসল ভালোবাসা আজও মানুষ বুঝে উঠতে পারেনি।
তার এই ছবিগুলি পোস্ট করতেই বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা এই অভিনেত্রীর ছবি মানেই স্নিগ্ধতায় ভরা। যতই তিনি আধুনিক মানসিকতার হোন না কেন নিজের ঐতিহ্য, নিজের সংস্কৃতিকে কখনো ভুলে যাননি। গৌরবের সাথে সেগুলো তুলে ধরেন সকলের সামনে।
অন্যদিকে কিছুদিন আগেই আরেকটি ভিডিওর মাধ্যমে চর্চায় উঠে এসেছিলেন তিনি। যেখানে দেখা যায় শাড়ি পরেই জিমে গিয়ে শরীরচর্চা করছেন। চিরাচরিত প্রথাকে তোয়াক্কা করেননি তিনি বরং এটাই বুঝিয়ে দিয়েছেন পোশাকের কখনো নির্দিষ্ট স্থান হয় না। বহন করতে পারলেই সেটি যথাযথ।

Sudeshna has been writing entertainment reports since 2021.