দিঘার জগন্নাথ মন্দিরে শুরু ধ্বজাসেবা: এবার ভক্তরাও তুলতে পারবেন পতাকা

মাত্র আট মাসের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে দিঘার জগন্নাথ মন্দির। প্রতিদিনই ভিড় বাড়ছে ভক্তদের, বিশেষ করে শীতের মরশুমে দর্শনার্থীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এই আবহেই ভক্তদের জন্য এক বড় সিদ্ধান্ত নিল মন্দির কর্তৃপক্ষ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবার দিঘাতেও চালু হল ধ্বজাসেবা।

২৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা চালু হয়েছে। এতদিন মন্দিরের শীর্ষে ধ্বজা উত্তোলনের কাজ শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষই করত। কিন্তু এবার সাধারণ ভক্তরাও এই পবিত্র রীতির অংশ হতে পারবেন। মন্দির সূত্রে জানা গিয়েছে, কেউ চাইলে নিজের বিশেষ দিন—যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী বা কোনও মানত পূরণের উদ্দেশ্যে ধ্বজাসেবা করতে পারবেন।

দিঘার জগন্নাথ মন্দিরের পাবলিক রিলেশন ম্যানেজার সুশান্ত বোস জানিয়েছেন, “২৫ ডিসেম্বর থেকে ধ্বজাসেবার জন্য সাধারণ মানুষের বুকিং নেওয়া শুরু হয়েছে। অনলাইনে অথবা সরাসরি মন্দিরে এসেও বুকিং করা যাবে। আমাদের কাছে তিন ধরনের ধ্বজা রয়েছে—সাত হাত, এগারো হাত ও দৌদ্দ হাত। ভক্তরা নিজের পছন্দ অনুযায়ী ধ্বজা নির্বাচন করতে পারবেন।”

আরও পড়ুন:গুরু নক্ষত্র পরিবর্তন ২০২৬: শনির পুষ্যা নক্ষত্রে বৃহস্পতি, খুলছে সৌভাগ্যের দরজা ৩ রাশির

ধ্বজাসেবার বুকিংয়ের জন্য একটি নির্দিষ্ট নম্বরও দেওয়া হয়েছে—৭৩৬৩০৮৩৮৪২। এই নম্বরে ফোন করে ভক্তরা আগাম বুকিং করতে পারবেন।

আরও পড়ুন: New Year 2026 Shubh Rajyog: চার মহাযোগে বদলাবে ভাগ্য, বছরের শুরুতেই ৩ রাশির গোল্ডেন টাইম

উল্লেখযোগ্য বিষয় হল, পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজাসেবা অত্যন্ত পবিত্র ও ঐতিহ্যবাহী একটি আচার, যা বহু ভক্ত সারা জীবনে একবার পাওয়ার আশায় অপেক্ষা করে থাকেন। সেই একই ধর্মীয় অনুভূতি এবার দিঘাতেও অনুভব করতে পারবেন ভক্তরা।

আরও পড়ুন:Vastu: বাস্তুশাস্ত্র মতে উত্তর-পূর্ব কোণে এই ৪ গাছ লাগান, খুলবে সমৃদ্ধির দরজা

এছাড়াও দিঘার জগন্নাথ মন্দিরে অন্নভোগ ব্যবস্থাও চালু রয়েছে। ভক্তরা সরাসরি মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে পারবেন, আবার চাইলে হোটেলে বসেও প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে ধর্মীয় আচার ও ভক্তিসেবার পাশাপাশি ভক্তদের সুবিধার কথাও সমানভাবে গুরুত্ব দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক