জীবন কখনও সুখের, কখনও চ্যালেঞ্জের। প্রতিদিনই নতুন কিছু শেখায়। জ্যোতিষশাস্ত্রের ইঙ্গিত অনুযায়ী আগাম সতর্কতা থাকলে অনেক সমস্যাই সহজে সামাল দেওয়া যায়। দেখে নিন আজ আপনার রাশিফলে কী লেখা আছে—
♈ মেষ রাশি:
আজ আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। স্বাস্থ্যই সম্পদ—মনে রাখুন।
♉ বৃষ রাশি:
অর্থ লেনদেনে সাবধানতা অবলম্বন করুন। পিতার সঙ্গে মতভেদ হতে পারে, শান্তভাবে পরিস্থিতি সামলান। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন।
আরও পড়ুন:কর্ম, অর্থ ও সম্পর্ক—কার ভাগ্যে কী আছে আজ? ২৯ ডিসেম্বর রাশিফল
♊ মিথুন রাশি:
দীর্ঘদিনের পরিশ্রমের ফল আজ মিলতে পারে। সঞ্চয়ের দিকে মনোযোগ বাড়ান। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে। ছোট ভ্রমণের যোগ রয়েছে।
♋ কর্কট রাশি:
আর্থিক চাপ অনুভূত হতে পারে। মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলুন। স্বাস্থ্যে অবনতি দেখা দিতে পারে। পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে।
♌ সিংহ রাশি:
ব্যবসায়ীদের জন্য শুভ দিন। প্রেম ও দাম্পত্য জীবনে উষ্ণতা বজায় থাকবে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ে মন দিন।
♍ কন্যা রাশি:
উচ্চ রক্তচাপের রোগীরা বিশেষ সতর্ক থাকুন। অর্থ লেনদেনে সাবধানতা প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
♎ তুলা রাশি:
ব্যবসায় ভালো খবর আসতে পারে। আর্থিক লাভের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও উজ্জ্বল।
♏ বৃশ্চিক রাশি:
ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা জরুরি।
♐ ধনু রাশি:
আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। লক্ষ্যচ্যুত হবেন না। মানসিক অস্থিরতা ও পেটের সমস্যা দেখা দিতে পারে। নিজের যত্ন নিন।
♑ মকর রাশি:
মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা অশান্ত হতে পারে। তবে আর্থিক স্থিতি বজায় থাকবে। সুগার রোগীরা নিয়ম মেনে চলুন।
♒ কুম্ভ রাশি:
সামাজিক পরিধি বাড়বে। অর্থলাভের যোগ রয়েছে, তবে কাছের কারও দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনাও আছে। শত্রুর গোপন চক্রান্ত থেকে সাবধান থাকুন।
♓ মীন রাশি:
পারিবারিক জীবনে শান্তি ও আনন্দ বজায় থাকবে। মানসিক স্বস্তির জন্য নিজের জন্য সময় বের করুন। ঘরে পুজো-পাঠের আয়োজন হতে পারে। সন্তানের সাফল্যে গর্ব অনুভব করবেন।