পরনে গেরুয়া বসন, মাথা কেশহীন শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপে তাক লাগালেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। প্রথম দেখায় তাকে চেনা দায়, এমনই নিখুঁত মেকআপ করা হয়েছে তার। হয়তো অনেকেই জানেন গত মার্চ মাসে নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’র ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জি।
যদিও এতোদিন এই সম্পর্কে কোনো তথ্য উঠে আসেনি। তবে সম্প্রতি সিনেমা নিয়ে নতুন কিছু তথ্য উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। কারণ প্রথম দিকে একাধিক বাধার সম্মুখীন হলেও নতুন করে সিনেমার কাজ শুরু হয়েছে। তারই প্রথম লুক প্রকাশ্যে এসেছে, যা দেখে মুগ্ধ দর্শকেরা।
এই সিনেমাটি মূলত তিনটি সময়ের পটভূমিতে তৈরি হবে। যেখানে থাকবে নব্বইয়ের দশক, চৈতন্য মহাপ্রভুর সময় এবং সমসাময়িক পটভূমি। তবে একসময় এই তিনটি সময়কাল মিলেমিশে একাকার হয়ে যাবে। সিনেমায় নটী বিনোদিনী রূপে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে এবং গিরিশ ঘোষের চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু।
যদি আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কাল দেখি তাহলে তার চরিত্রে অভিনয় করবেন দিব্যজ্যোতি দত্ত এবং তার প্রথম স্ত্রী লক্ষীপ্রিয়া হিসেবে দেখা যাবে আরাত্রিকা মাইতিকে। সমসাময়িক গল্পে পরিচালক রূপে থাকবেন ইশা সাহা এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে চৈতন্যর রূপে দেখা যাবে।
সিনেমাটি তৈরি করা হবে ‘এসভিএফ’ এবং রানা সরকারের যৌথ প্রযোজনায়। প্রথম লুক প্রকাশ্যে আসতেই সিনেমাটি নিয়ে একাধিক রহস্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শ্যুটিং। শুধু তাই নয় রথের সময় পুরীতে গিয়েও শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই সেটি মুক্তি পাবে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.