নতুন বছর মানেই নতুন উদ্যাপন, নতুন সাজ আর নতুন উদ্যম। আর বর্ষবরণের রাত মানেই পার্টি, আলো, গান আর স্টাইলের ঝলক। বন্ধুদের সঙ্গে রাতভর আড্ডা কিংবা পার্টিতে যোগ দিতে চাইলে সাজপোশাক নিয়ে একটু ভাবনাচিন্তা করাই স্বাভাবিক। শীতের রাতেও কীভাবে ফ্যাশনে এগিয়ে থাকা যায়, তা নিয়েই রইল বিস্তারিত গাইড।
বর্ষবরণের রাতে মহিলারা সাধারণত ওয়েস্টার্ন পোশাকেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন। মিরর কভার্ড মিনি ড্রেস, স্টাইলিশ মিডি কিংবা এলিগ্যান্ট লং গাউন—এই তিনেই অনন্য লুক পাওয়া সম্ভব। পোশাকের রং ও কাট যেন আপনার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই হয়, সেদিকেও নজর দিন।
মেকআপের ক্ষেত্রে শীতকাল হওয়ায় আলাদা সুবিধা রয়েছে। ঘাম বা মেকআপ গলে যাওয়ার ভয় নেই। তাই চোখের মেকআপে একটু এক্সপেরিমেন্ট করতেই পারেন। স্মোকি আই লুক রাতের পার্টির জন্য একেবারে পারফেক্ট। লিপস্টিক হালকা নিউড বা বোল্ড—দুটোই চলতে পারে, তবে ভারসাম্য বজায় রাখা জরুরি।
চুলের স্টাইলেও আনতে পারেন ভিন্নতা। সময় কম থাকলে খোলা চুলই যথেষ্ট স্টাইলিশ। আর সময় থাকলে পোশাক অনুযায়ী হালকা কার্ল বা বানও মানানসই হবে। সঙ্গে রাখতে পারেন স্লিং ব্যাগ বা ক্লাচ—এগুলো এখন ফ্যাশনের ট্রেন্ডে। গয়নার ক্ষেত্রে ঝোলা দুল বেশ মানাবে, তবে ভারী হার এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন:Lifestyle : হাঁটাহাঁটি নয়, ১টি নিয়মেই কমবে ডিমেনশিয়ার ঝুঁকি! নতুন বছরে মস্তিষ্ক সুস্থ রাখার সহজ উপায়
পুরুষদের সাজও কম গুরুত্বপূর্ণ নয়। হালকা রঙের শার্টের সঙ্গে জিনস বা স্মার্ট টি-শার্টে সহজেই ক্যাজুয়াল লুক পাওয়া যায়। শীতের কথা মাথায় রেখে হুডি, জ্যাকেট বা একরঙা উলের সোয়েটার হতে পারে দারুণ অপশন। আর সব কিছুর সঙ্গে মানানসই জুতো বেছে নিলে লুক সম্পূর্ণ হবে।
আরও পড়ুন:Lifestyle : শীতে স্নানের জলে এই উপাদানগুলি মেশালেই খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা!
বর্ষবরণের রাতে নিজেকে আলাদা করে তুলে ধরতে চাইলে এখনই ওয়ার্ড্রোব খুলে দেখুন—কী আছে, কী নেই। দরকার হলে আজই শপিংয়ে বেরিয়ে পড়ুন। কারণ নতুন বছর মানেই নতুন স্টাইল, নতুন আত্মবিশ্বাস।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.