প্রতি বছরের মতন এবছরেও শুরু হতে চলেছে Flipkart Big Billion Days সেল। এই সেলের জন্য অপেক্ষা করে থাকে গোটা দেশবাসী। এই সেলের মাধ্যমে একাধিক জিনিস অনেক সস্তায় মেলে। এছাড়া মোবাইল সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রীর উপর পাওয়া যায় অভাবনীয় ছাড়। তাই একেবারে জলের দামে কেনা সুযোগ পাওয়া যায় এই সেলে। প্রতিবছর এই সেলের উপর একাধিক সুবিধা পাওয়া যায়।
তেমনই এবছরেও থাকছে একাধিক সুবিধা। ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার সহ একাধিক সুবিধা এবারেও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ডিসকাউন্টের সুবিধা মিলবে। এটি ফ্লিপকার্ট ই-কমার্স সাইটের সবচেয়ে বড় কেনাকাটার উৎসব। আগামী ২৭শে সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে শুরু হতে চলেছে এই সেল। তবে ফ্লিপকার্ট প্লাস মেম্বারদের জন্য তার আগেরদিন অর্থাৎ ২৬শে সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে সেল।
এর পাশাপাশি ফ্লিপকার্ট জানিয়েছে এই বছরের উৎসবের সেল চলাকালীন পণ্যগুলির উপর থাকবে ৮৫ শতাংশ ছাড়। এবছর সেল কবে শেষ হবে তা না জানালেও আপাতত কবে শুরু হচ্ছে সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতন এবারেও টিভি, এয়ার কন্ডিশন, ল্যাপটপ, মোবাইলের উপর থাকছে আকর্ষণীয় ছাড়। এবছরের কেনাকাটায় ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই-এর মতো অফার থাকবে।
ইতিমধ্যে ফ্লিপকার্ট HDFC ব্যাঙ্কের সাথে সেল উপলক্ষ্যে অংশীদারিত্ব করেছে। এরফলে এই ব্যাঙ্কের গ্রাহকেরা অর্থের মাধ্যমে জিনিস কেনার পাশাপাশি একাধিক সুবিধা পাবেন। এর পাশাপাশি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে মিলবে ক্যাশব্যাকের সুবিধা। ইলেকট্রনিকস জিনিসের উপর ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
এছাড়া ট্যাবগুলিতে থাকছে ৭০ শতাংশ ছাড়, টিভি ও অন্যান্য ডিভাইসে থাকছে ৮০ শতাংশ ছাড়। ৪কে টিভি ও রেফ্রিজারেটরে মিলবে ৭৫ শতাংশ ছাড়। এর পাশাপাশি আসবাবপত্র ও বাড়ির অন্যান্য জিনিসের উপর থাকছে ৮৫ শতাংশ ছাড়।
আরও পড়ুন,
*‘কেঁদে ফেলতাম, মনে হত আর পারছি না’, অভিনয়ের প্রথম দিকের অভিজ্ঞতা রণিতার

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.