বর্তমানে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। তাই সংস্থাগুলি একে একে বৈদ্যুতিক স্কুটারের উপর জোর দিচ্ছে। কিন্তু অনেকেই তাই কিনতে গিয়ে ভেবে পাচ্ছেন না কোন সংস্থার স্কুটার কিনবেন এবং লাভবান হবেন। আজকের প্রতিবেদনে রইল এমন দু’টি স্কুটার নিয়ে আলোচনা যা দেখলে বোঝা যাবে কোন স্কুটারটি কেনা ঠিক হবে। সেই দু’টি বৈদ্যুতিক স্কুটার হলো Bajaj Chetak Blue 3202 এবং TVS iQube।
রিপোর্ট অনুযায়ী, বাজাজ-এর স্কুটারটি দ্বিতীয় স্থানে রয়েছে। টিভিএস-এর স্কুটারটি রয়েছে তৃতীয় স্থানে। সম্প্রতি বাজাজের তরফে বৈদ্যুতিক স্কুটারের নতুন ব্লু ৩২০২ একটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এই ভ্যারিয়েন্টটি টিভিএস-এর স্কুটারের সঙ্গে জোর টেক্কা দিতে প্রস্তুত৷ দু’টি স্কুটার যেহেতু প্রায় একই বৈশিষ্ট্য বহন করে তাই অনেকেই সন্দিহান কোনটি কেনা যুক্তিযুক্ত হবে।
বাজাজের স্কুটারটির দাম জানা যাচ্ছে ১.১৫ লক্ষ টাকা। এর পাশাপাশি টিভিএস-এর বৈদ্যুতিক স্কুটারটির দাম ১.৩৬ লক্ষ টাকা। অর্থাৎ বাজাজের স্কুটারটি ২১ হাজার টাকা কম। এর পাশাপাশি বাজাজের স্কুটারে রয়েছে ৩.২ কিলোওয়াট ব্যাটারি প্যাক। এছাড়া রয়েছে ৫.৩ বিএইচপি শক্তি ও ১৬ এনগম টর্ক। এর পাশাপাশি বাজাজের স্কুটারটি সম্পূর্ণ চার্জ দিলে ১৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। সর্বোচ্চ গতি ঘন্টায় ৬৩ কিলোমিটার। স্কুটারটিতে রয়েছে চেতক ব্লু ৩২০২-এ টেকপ্যাকের সুবিধা। ৫০ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।
অপরদিকে টিভিএস-এর বৈদ্যুতিক স্কুটারটি ৩.৪ কিলোওয়াট ভেরিয়েন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৫.৯ বিএইচপি শক্তি ও ৩৩ এনএম টর্ক উৎপাদন করে। এর পাশাপাশি স্কুটারটি ১০০ কিলোমিটার রেঞ্জ অতিক্রম করে। সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ৭৮ কিলোমিটার। স্কুটারটি ৪.২ সেকেন্ডে শূন্য থেকে ৪০ কিলোমিটার স্পীড তুলতে সক্ষম।
এদিকে বাজাজের স্কুটারে রয়েছে ইকো রাইডিং-এর সুবিধা। এর পাশাপাশি রয়েছে ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল, নিরাপত্তার জন্য ডিস্ক, ড্রাম ব্রেক। এর পাশাপাশি টিভিএস-এর স্কুটারে রয়েছে ২২০ এমএম ডিস্ক ব্রেক ও ১৩০ এমএম ড্রাম ব্রেক। এছাড়া রয়েছে রিভার্স পার্ক অ্যাসিস্ট, ইউএসবি পোর্ট, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, জিও-ফেন্সিং, অ্যান্টি-থেফ্ট অ্যালার্ট সহ একাধিক সুবিধা।
আরও পড়ুন,
*বৃষ্টি ভেজা দিনে মন ভালো থাকলেও শরীর ভালো রাখতে কি করবেন?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.