Gaurav-Rahul: ‘এতো মিথ্যে, এতো গা ঢাকা দেওয়ার চেষ্টা..’, রাহুলের অকালপ্রয়াণে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেতা গৌরব

Gaurav-Rahul: খুব কাছের একজন মানুষকে হারিয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav)। যাকে নিজের দাদার মতোই ভালোবাসতেন, তাইতো তাকে অকালে হারিয়ে রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। এছাড়াও সমস্ত বিবৃতি এবং দায়িত্বজ্ঞানহীনতা দেখে রীতিমতো হতবাক এই অভিনেতা। সম্প্রতি রাহুলের (Rahul) ছবি পোস্ট করে তারই প্রকাশ করলেন তিনি।

লেখেন, ”কে আমায় লিখতে জোর করবে? কে আমায় কারণ অকারণে বকবে? কে বলবে “তুই আমার বোনের সামনে রাগ দেখালে আমার থেকে খারাপ কেউ হবেনা”? কে আমাদের সঙ্গে বেড়াতে গিয়ে suitcase হারিয়ে ফেলবে? কে phone করে বলবে ‘কোন গাড়িটা কেনা যায় বলতো?’ তোমার এই চলে যাওয়া মেনে নিতে বড়ই কষ্ট হচ্ছে রাহুলদা।”

‘শেষ মুহূর্তগুলো কতটা কষ্টে কেটেছে সেটা ভেবে ছটফট করছি। প্রতিদিন। এটা ঠিক হলো না। এভাবে সবকিছু শেষ হওয়ার কথা ছিলো না। তার মধ্যে এতো ধোঁয়াশা, এতো মিথ্যে, এতো গা ঢাকা দেওয়ার চেষ্টা, এতো দায়িত্বহীনের মতো বিবৃতি, আর ভালো লাগছে না। কদিন বাদে হয়তো সব শান্ত হয়ে যাবে। সবাই নিজের কাজে ফিরে যাবে। আমরাও। পৃথিবী চলবে পৃথিবীর মতো।’

‘কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়। এই ক্ষত থেকে যাবে আমার মতো অনেকের মধ্যে। ধীর তার জ্যাঠাকে মনে না রাখতে পারলেও চিনবে ঠিকই। ঋদ্ধিমা আর আমি তার দ্বায়িত্ব নিলাম। তুমি যেখানেই থাকো, ভালো থেকো। আর কিচ্ছু চাইনা। Rest in peace Rahul da. My brother, my own.’

অন্যদিকে রাহুলের শেষকৃত্যের আগে দেখা গিয়েছিল গৌরব এবং তার স্ত্রী তথা অভিনেত্রী ঋদ্ধিমা হাউমাউ করে কাঁদছেন। কোনরকম আবেগ লুকিয়ে রাখেননি এই জুটি বরং প্রিয় মানুষকে হারিয়ে দুঃখপ্রকাশ করেছেন সাধারণ মানুষের মতোই।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক