Rashmika-Vijay: বিয়ের এক মাস পেরোতে না পেরোতেই সুখবর! দুই থেকে এবার তিন হতে চলেছেন জনপ্রিয় তারকা জুটি রশ্মিকা-বিজয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী। আপনি হয়তো ভাবছেন মা হতে চলেছেন রশ্মিকা (Rashmika)।
তবে আসল বিষয়টি কিন্তু অন্য। আসলে তিনি তার একটি নতুন প্রজেক্টের কথা এভাবে প্রকাশ্যে এনেছেন। রশ্মিকা মান্ধানা এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay) এবার ‘টেরিবলি টাইনি টেলস’-এর জনপ্রিয় অ্যানিমেটেড আইপি ‘রশ্মিকা অ্যান্ড রু’-কে কেন্দ্র করে একটি প্রজেক্টে কাজ করবেন।
যারা জানেন না তাদের বলে রাখি অভিনেত্রীর প্রাণবন্ত এবং সহানুভূতিশীল ভাবমূর্তি থেকে অনুপ্রাণিত হয়ে ‘টেরিবলি টাইনি টেলস’ ‘রশ্মিকা অ্যান্ড রু’ চালু করে। এটি ছিল মন ভালো করে দেওয়ার মতো একটি কন্টেন্ট। ‘রু’ চরিত্রটিকে অভিনেত্রীর ব্যক্তিত্বেরই একটি বর্ধিত অংশ হিসেবে তুলে ধরা হয়েছিল। যার লক্ষ্য ছিল ভক্তদের মনে আনন্দ, দয়া এবং উষ্ণ মেজাজ ছড়িয়ে দেওয়া।
মূলত সোশ্যাল মিডিয়াবাসীর কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই চরিত্রটিকে আনা হয়েছিল। এতোদিন পর্যন্ত সেটি ছিল দুইয়ের পরিবার। এবার থেকে তাতে দেখা যাবে বিজয়কেউ অর্থাৎ দুই থেকে এবার তিন সদস্যে পরিণত হলো সেই অ্যানিমেটেড শো।
বিজয়ের আগমনের কথা প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে তুমুল উন্মাদন সৃষ্টি হয়েছে। আসলে এই জুটি পেশাগত এবং ব্যক্তিগত কারণে দর্শকদের অত্যন্ত পছন্দের। বিবাহ পরবর্তী সময় থেকে তারা অনেক বেশি আলোচনায় উঠে এসেছিলেন। সেই পরিমাণটা বাড়লো আর খানিকটা।

Sudeshna has been writing entertainment reports since 2021.