প্রতিদিনের মতো আজও বদলাল সোনার দাম। সাম্প্রতিক সময়ে সোনার দর প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছলেও বর্তমানে তা কিছুটা নিম্নমুখী। তবে বিশেষজ্ঞদের মতে, দাম কমলেও এখনও সোনা লাখের ঘরেই অবস্থান করছে। গত বছরের শেষ দিক থেকেই উচ্চমূল্য বজায় রেখেছে হলুদ ধাতু। আজ ফের সোনার দামে পতন লক্ষ্য করা গেল এবং গতকালের তুলনায় বেশ খানিকটা কমেছে দাম।
রাজ্য ও শহরভেদে সোনার দামে সামান্য পার্থক্য দেখা গেলেও সার্বিকভাবে আজ দর কমেছে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারী ও গয়না ক্রেতাদের জন্য এই দরপতন কিছুটা স্বস্তির বলে মনে করা হচ্ছে।
আজ কলকাতায় সোনার দাম
আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৯১০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৫,১৭৫ টাকা।
গতকাল কলকাতায় এই দাম ছিল যথাক্রমে ১৪,০৪০ টাকা ও ১৫,৩১৭ টাকা। অর্থাৎ একদিনেই দুই ক্যারেটের সোনার দামই কমেছে।
অন্যান্য শহরে আজকের সোনার দর
চেন্নাইয়ে আজ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৪,০৩০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১৫,৩০৬ টাকা।
মুম্বইয়ে ২২ ক্যারেট সোনা মিলছে প্রতি গ্রামে ১৩,৯১০ টাকায় এবং ২৪ ক্যারেটের দাম ১৫,১৭৫ টাকা।
দিল্লিতে আজ ২২ ক্যারেট সোনার দর প্রতি গ্রামে ১৩,৯২৫ টাকা ও ২৪ ক্যারেটের দাম ১৫,১৯০ টাকা।
বেঙ্গালুরুতে কলকাতা ও মুম্বইয়ের মতোই ২২ ক্যারেট সোনার দাম ১৩,৯১০ টাকা এবং ২৪ ক্যারেটের দাম ১৫,১৭৫ টাকা প্রতি গ্রাম।
আমেদাবাদে আজ ২২ ক্যারেট সোনার দর ১৩,৯১৫ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১৫,১৮০ টাকা।
কেরলেও সোনার দরে একই ছবি—২২ ক্যারেট ১৩,৯১০ টাকা এবং ২৪ ক্যারেট ১৫,১৭৫ টাকা প্রতি গ্রাম।
বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামা, ডলার সূচক এবং বিনিয়োগকারীদের মনোভাবের উপর নির্ভর করেই আগামী দিনে সোনার দামের গতিপথ নির্ধারিত হবে। আপাতত দরপতনের এই ধারা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির হলেও বিনিয়োগের আগে বাজারের দিক নজরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.