বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল হলেন শাহরুখ খান ও গৌরী খান। তাদের সম্পর্ক নিয়ে চর্চা কম হয় না। দু’জনেই তারা একে অপরের প্রতি এতটাই প্রতিজ্ঞাবদ্ধ যা দেখে বর্তমান প্রজন্ম মুগ্ধ হয়। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু ঘটনা সামনে আসে যা শোনার পর মনের মধ্যে থাকা দীর্ঘদিনের ধারণা মূহুর্তে ভেঙে যায়। সত্যিই কি গৌরী শাহরুখের সঙ্গে এমন কাজ করতে পারে? তাদের সম্পর্কের সমীকরণ যদিও অন্য কথা বলে।
যদিও মাঝেমধ্যে জল্পনা শোনা যায়, তাদের নাকি সম্পর্ক ঠিক নেই। আবার শোনা যায় তাদের মধ্যে নাকি সেভাবে কোনো মিল নেই। যদিও এসবই জল্পনা তাই আসল ঘটনা হিসেবে এগুলি কখনোই গ্রহনযোগ্য নয়। তাদের দু’জনের সম্পর্ক কখনও রূপকথার গল্প আবার কখনও মনে হয় তারা প্রকাশ্যে যেভাবে একে অপরের প্রতি আচরণ করেন আসলে তারা তা নন।
এক শাহরুখ খানকে প্রশ্ন করা হয় তার স্ত্রী গৌরী তাকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা৷ তার উত্তরে কিং খান জানান, গৌরী তাকে কখনও কিছু দেননি৷ জানা যায়, শাহরুখ খান তার সেই বন্ধুকে মিথ্যা কথা বলতে চাননি, তাই তিনি সত্যিটাই জানিয়ে দেন। তিনি সেই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান।
শাহরুখ বলেন, গৌরী খান একবার শাহরুখের শার্ট পাল্টাতে গিয়েছিলেন। কিন্তু তার বদলে তিনি শাহরুখের জন্য আর অন্য কোনো শার্ট আনেননি। বরং সেই টাকায় নিজের জন্য একটি হাতব্যাগ কিনে নিয়ে আসেন। সেই সময় গৌরী বলেন, “এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।”
যদিও শাহরুখ এই ঘটনা তার অনুরাগীদের কাছে মজা করে ভাগ করে নিয়েছেন। তিনি গৌরীর বিরুদ্ধে কোনো মন্তব্য করেননি৷ শাহরুখের কথায়, তার সঙ্গে গৌরী বলেই সংসার করতে পেরেছেন। কারণ সন্তানদের তিনি সময় দিতে পারতেন না। সন্তানদের বড় করে তুলেছেন গৌরী নিজেই।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.