জুবিন গার্গের মৃত্যুতে আর সকলের মত স্তব্ধ হয়ে গিয়েছিলেন গায়ক পাপন। প্রয়াত গায়ক তথা বন্ধুকে শ্রদ্ধা জানাতে নিজের অনুষ্ঠান বাতিল করে দিয়েছিলেন। জুবিনের মৃত্যুর পর অবশেষে রবিবার প্রথম মঞ্চে অনুষ্ঠান করলেন পাপন। বিশেষ ভাবে শ্রদ্ধা জানালেন জুবিনকে।
আজও সঙ্গীতপ্রেমীদের কানে বাজে জুবিনের গাওয়া ‘জানে কেয়া চাহে মন’ গানটি। এই গানটি ‘পেয়ার কে সাইড এফেক্টস’ (২০০৬ সালের) এর। সেই গানটিই মঞ্চে গাইলেন পাপন। পাশাপাশি তিনি এও জানালেন, সহস্র চেষ্টা করলেও জুবিনের মতো এই গান গাইতে পারবেন না।
পাপন আরও বলেন, ‘জ়ুবিন চলে যাওয়ার পরে এটাই আমার প্রথম অনুষ্ঠান। আমি ওকে উদ্যাপন করতে চাই। জুবিন গার্গ(Zubeen Garg) ওর গান ও কণ্ঠের মাধ্যমে আমাদের মধ্যে রয়েছে। আমার ক্ষমতা নেই ওর মতো গাওয়ার। এই গান আমার ঘরানারও নয়। কিন্তু এই গান নিজের মতো করে গেয়েছি। ওকে মনে করার জন্য এই গান গাইছি।” শেষকৃত্যের থেকে একটি (চিত্র)মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন পাপন। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, “বিদায় বন্ধু। যেখানেই থেকো, ভাল থেকো। এ ছাড়াও সমাজ মাধ্যমে বন্ধুর সঙ্গের পুরনো একটি ছবি ভাগ করে নিয়ে, দ্রুত তদন্ত করে আসল ঘটনা প্রকাশ্যে আনার কথাও বলেছিলেন পাপন।
উল্লেখ্য,
১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে হঠাৎ মৃত্যু হয় জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের। দু’বার ময়নাতদন্তের পর ২৪-এ সেপ্টেম্বর গুয়াহাটিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই মুহূর্তে জুবিনের মৃত্যু তদন্ত ভার রয়েছে অসমের বিশেষ তদন্তকারী দলের হাতে। ইতিমধ্যেই তাঁরা গ্রেফতার করেছেন জ়ুবিনের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মা-সহ আরও তিনজনকে। ঘটনা নিয়ে বেশ উদ্বেগে দিন কাটছে জুবিনের(Zubeen) অনুরাগীদের। তাঁরা সুবিচারের আশায় রয়েছেন।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.