Nusrat: লক্ষ্মীপুজোয় ঠিক যেন মা লক্ষ্মীর বেশে ধরা দিলেন অভিনেত্রী নুসরত জাহান! তাকে দেখে রীতিমতো চোখ সরাতে পারছেন না ভক্তরা। ধর্মে ভিন্ন হলেও হিন্দু ধর্মের সমস্ত অনুষ্ঠান নিষ্ঠার সাথে পালন করেন অভিনেত্রী। যেহেতু তিনি হিন্দু ধর্মাবলম্বী মানুষকে বিয়ে করেছেন তাই সবটাই এখন ভালোভাবে উপভোগ করতে পারছেন।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে। অপরূপ সুন্দরী লাগছিল তাকে দেখতে। তাইতো বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন তাকে যেন ঠিক মা লক্ষ্মীর মতোই দেখতে লাগছে।
আসলে অন্যান্য পোশাক পরলেও শাড়িতেই সবথেকে সুন্দরী লাগে এই অভিনেত্রীকে। যে বিষয়টি তিনিও ভালোমতোই জানেন। তাইতো ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি মাঝেমধ্যেই শাড়িতে ধরা দেন তিনি। এই যেমন পুজোর প্রত্যেকটা দিন শাড়িতে সেজে উঠেছিলেন নুসরত।
দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল তার সাথে নাকি যশ দাশগুপ্তের সম্পর্ক ভালো যাচ্ছে না। তবে সেসব জল্পনায় জল ঢেলে স্বামীর বাহুডোরে ধরা দিয়েছিলেন তিনি। এছাড়াও মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়। ছেলে, স্বামীকে নিয়ে পুজোটা ভরপুর আনন্দে কাটিয়েছেন অভিনেত্রী।
যেসব ছবি আমরা দেখেছি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিজয়া দশমীর দিন শাঁখা, পলা ও সিঁদুরে আদর্শ বঙ্গবধূ হয়ে উঠেছিলেন তিনি। আর এবার লক্ষ্মীপুজোতেও সেরকমই সাজে ধরা দিলেন। লাল শাড়ি, মানানসই গয়না, ঘন করে কাজল এবং কপালে ছোট্ট টিপ। সাধারণ অথচ লাবণ্যময়ী ছিল তার সাজ।

Sudeshna has been writing entertainment reports since 2021.