Iman: ‘আমার জীবন আমি আমার মতোন করে বাঁচবো। কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না!’ হঠাৎ এমন বিস্ফোরক পোস্ট করলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman)। হয়তো অনেকেই জানেন সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ট্রোলিংয়ের সম্মুখীন হতে হচ্ছে এই শিল্পীকে।
বিভিন্ন কারণে তাকে কটাক্ষে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। তারকাদের মূলত দর্শকদের কথা মাথায় রেখে জীবনযাপন করতে হয়। তবে এবার সেসব প্রথা থেকে সরে দাঁড়ালেন ইমন। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আর কারো মতোন করে বাঁচবেন না। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি।
যার ক্যাপশনে লেখা, ‘এখানে আপনারা যত ছবি দেখছেন, তার সবই আমার। এর একটিও অন্য কোনো ব্যক্তির নয়। শুধু পোশাক বদলালেই একজন মানুষ বদলে যায় না। একজন সেলিব্রিটি হিসেবে আমরা সবসময় ভাবি আপনারা কী পছন্দ করবেন আর কী করবেন না। আমরা অতিরিক্ত সচেতন হয়ে পড়ি।’
‘হঠাৎ আমার মনে হলো, এভাবে চলতে থাকলে আমি আর নিজের জীবনটা ঠিকমতো যাপন করতে পারব না… আমি নিজেকে হারিয়ে ফেলছি। পরিবারে, বন্ধুদের সাথে, দর্শকদের সাথে, কর্মক্ষেত্রে—আমি কি সব জায়গায় সবাইকে খুশি করার চেষ্টা চালিয়ে যাব? আমি পারব না। আমি নিজেকে বদলাব না।’
‘আপনারা আমাকে পছন্দ নাও করতে পারেন… কিন্তু আপনাদের পছন্দ-অপছন্দের জন্য আমি আমার জীবন বদলে নষ্ট করতে পারি না। আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। সবাই জেনে যাক। যদি আপনাদের ভালো লাগে, আমার গান শুনুন আর আশীর্বাদ দিন। নইলে, টাটা বাই বাই। আর না। আমার জীবন, আমার নিয়ম… ব্যস।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.