সম্প্রতি এবার লাল পাড় সাদা শাড়িতে লাবণ্য ছড়ালের জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের বুকে। শীত মানেই অলস দুপুর, শীত মানেই সর্ষেফুল। সর্ষে ফুলেরর মাঝে গিয়ে আদূরে মুহূর্ত কাটাতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে।
সেরকমই এবার সর্ষেক্ষেতের মাঝে দেখা গিয়েছে তাকে। যেখানে তার পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। খোলা চুলে ভীষণ সুন্দরী লাগছিল তাকে দেখতে। তাই তো এই ছবি পোস্ট করার পর ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন তাকে অসাধারণ সুন্দরী লাগছে দেখতে।
সত্যিই যেন তাই, সময়ের সাথে সাথে তার লাবণ্য বেড়েই চলেছে ক্রমাগত। যার ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে নিত্যদিন ভক্তদের জন্য নানান ছবি ভাগ করে নেন তিনি। বেশিরভাগ সময় থাকে শাড়িতেই দেখা যায়। ভক্তদের মতে শাড়িতেই সবথেকে বেশি সুন্দরী লাগে তাকে।
অন্যদিকে যদি আমরা তার কেরিয়ার দেখি তাহলে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবনে প্রবেশ করেছিলেন তিনি। তবে মাত্র একটি ধারাবাহিকে অভিনয় করার পরই তিনি সুযোগ পান বড়ো পর্দায়। সেখান থেকে আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি।
হাতে পেয়েছেন একাধিক সিনেমার কাজ। যেগুলির প্রত্যেকটি সুপারহিট। অন্যদিকে খুব শীঘ্রই তাকে দেখা যাবে ‘অপরিচিত’ সিনেমায়, যেটি মূলত একটি গোয়েন্দা কাহিনী। যেখানে তিনি ছাড়াও অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। আগামী জানুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.