Ishaa: লাল চাদরে মোড়া ঠিক যেন একফালি চাঁদ! ইশা সাহাকে (Ishaa) দেখে এমনটাই মতামত অনুরাগীদের। সময় যতই বাড়ছে ততই যেন অভিনেত্রীর স্নিগ্ধতা ক্রমাগত বেড়েই চলেছে। এমনকি এইসব কারণে তাকে ‘বাংলার ক্রাশ’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। তবে সেখানে কিন্তু কোনো অতিরঞ্জিত বিষয় নেই।
কারণ, তিনি সত্যিই অনুরাগীদের মনে ঝড় তুলতে সক্ষম। সেরকমই কয়েকটি ছবি সম্প্রতি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে তার অবাক করা দৃষ্টি আরো একবার মনকেমন করেছে অনুরাগীদের। ছবিতে দেখা যাচ্ছে একটি লাল চাদর জড়িয়ে রয়েছেন তিনি।
কখনো গভীর কৌতূহলে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে আবার কখনো আনমনে চেয়েছেন অন্যদিকে। সব মিলিয়ে বলতে গেলে ছবিগুলিতে স্নিগ্ধতা প্রকাশ পেয়েছে। তাইতো পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা ঠিক যেন একফালি চাঁদ দেখছেন তারা।
এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সকলে। উল্লেখযোগ্য, টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও তিনি এখন টলিউডের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। এমনকি বিভিন্ন ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে তাকে নিয়মিত। বর্তমানে কেরিয়ারের মধ্যগগনে উপস্থিত হয়েছেন অভিনেত্রী।
খুব শীঘ্রই আসতে চলেছে তার পরবর্তী কাজ ‘সপ্তডিঙার গুপ্তধন’। যেখানে আবীর চ্যাটার্জী, অর্জুন চক্রবর্তীর সাথে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ইতিমধ্যে এই সিরিজের বেশ কিছু সিনেমা পছন্দ করেছেন দর্শকেরা। আপাতত এটাই দেখার অপেক্ষা এটি আশানুরূপ ফললাভ করতে পারে কিনা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.