Ishaa Saha: কিছুদিন আগেই বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়ে উপভোগ করেছেন একাধিক সুস্বাদু খাবার। শুধু তাই নয় ঘুরে বেড়িয়েছেন এদিক-ওদিক। সম্প্রতি তারই কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কথা হচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহাকে (Ishaa) নিয়ে।
বর্তমানে ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমাটির জন্য বেশ চর্চায় রয়েছেন তিনি। ইতিমধ্যে সিনেমাটি সুপারহিট প্রেক্ষাগৃহে। এছাড়াও সেটি নিয়ে প্রশংসায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। আর কাজের চাপ কিছুটা কমতেই তিনি বেরিয়ে পড়েছেন ঘুরতে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী বেড়াতে যেতে ভীষণই পছন্দ করেন।
এছাড়া খেতে খুবই পছন্দ করেন তিনি। তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর দিলেই বোঝা যায় কতটা ভ্রমণপিপাসু তিনি। মাঝেমধ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন। দেশ-বিদেশের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করেন ভরপুর। সেরকমই কোথাও একটা বেড়াতে গিয়েছিলেন তিনি। খুব সম্ভবত দক্ষিণ ভারতের কোনো পাহাড় সংলগ্ন জায়গা।
যদিও তিনি জায়গার নাম উল্লেখ করেননি তবে তার খাওয়া-দাওয়া ধরণ দেখে মনে হচ্ছে সেটি দক্ষিণ ভারতের কোনো জায়গা। কলাপাতায় সাজানো রয়েছে বিভিন্ন ধরনের খাবার। যেগুলি ভরপুর উপভোগ করেছেন তিনি। এছাড়াও অন্যান্য পানীয় এবং ডেজার্ট। ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কিছুদিন আগে।’
অর্থাৎ সিনেমার প্রমোশন মিটিয়ে তিনি বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। আর এবার সময় ও সুযোগ পেতে সেগুলি ভাগ করে নিলেন সকলের সাথে। ছবিতে দেখা যাচ্ছে একটি সাধারণ পোশাক পরে রয়েছেন। আসলে খুব সাধারণভাবেই বাঁচতে পছন্দ করেন তিনি। যে বিষয়টা তাকে অনেক বেশি জনপ্রিয় করে তোলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.