Jaya Ahsan: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান (Jaya) বরাবরই অভিনয়ের পাশাপাশি নিজের অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন। সম্প্রতি তার নতুন কিছু ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই মুগ্ধ অনুরাগীরা।
গোলাপি, পিচ ও হালকা বেগুনি রঙের মেলবন্ধনে তৈরি ফ্লোরাল গাউনে ধরা দিয়েছেন জয়া, যা একদিকে যেমন আধুনিক, তেমনই অত্যন্ত অভিজাত। পোশাকের ঢেউ খেলানো নকশা তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
লুকের সঙ্গে মানানসই হালকা মেকআপ, খোলা ঢেউ খেলানো চুল এবং নীল রঙের কানের দুল পুরো সাজে এনে দিয়েছে এক অন্যরকম মাত্রা। আত্মবিশ্বাসী অভিব্যক্তি ও সাবলীল ভঙ্গিমা ছবিগুলিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সবমিলিয়ে জয়ার এই লুক যেন ফ্যাশন আর শিল্পের এক নিখুঁত সমন্বয়।
আর তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পূর্ণ প্রস্ফুটিত’। আসলেও তাই বর্তমানে তিনি পূর্ণ প্রস্ফুটিত। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসার বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, ‘এভারগ্রিন বিউটি’, আবার কেউ বলেছেন, ‘বয়স যেন জয়ার কাছে হার মেনেছে।’
অভিনয়, সৌন্দর্য্য এবং ফ্যাশনের নিখুঁত মেলবন্ধনে জয়া আবারও বুঝিয়ে দিলেন, কেন তিনি দুই বাংলার অন্যতম স্টাইল আইকন। উল্লেখ্য, অভিনয়ের ক্ষেত্রে বরাবরের মতোই বেছে বেছে কাজ করেন তিনি। চরিত্রের গভীরতা এবং অভিনয়ের দক্ষতায় তিনি দর্শকের মন জয় করেছেন বহুবার। আর পর্দার বাইরেও নিজের রুচিশীল উপস্থিতির মাধ্যমে বারবার প্রমাণ করেছেন, স্টাইল মানে কেবল জাঁকজমক নয়, বরং ব্যক্তিত্বের সঠিক প্রকাশ।

Sudeshna has been writing entertainment reports since 2021.