Kajol: দরজা বন্ধ করবেন না খোলা রাখবেন? সেটা চিন্তা করতে করতেই দুর্দান্ত ছবি তুলে ফেলেছেন ক্যামেরাম্যান! সম্প্রতি সেই ছবিগুলি কাজল (Kajol) ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এই অভিনেত্রী সময়ের সাথে সাথে যেন আরো বেশি লাবণ্যময়ী হয়ে উঠছেন। বয়সের ছাপ পেরিয়ে এখনো সৌন্দর্য্যের প্রতিচ্ছবি তিনি।
একসময় রাজত্ব করেছেন বলিউডে। কাজ করেছেন বলিউডের নামকরা অভিনেতাদের সাথে। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। দীর্ঘ সময় পর্দা থেকে দূরেই ছিলেন তিনি। তবে পুরনো সহকর্মী শাহরুখের হাত ধরে আরো একবার পর্দায় ফিরেছেন। এরপর থেকে আর থামেননি।
কাজ করে চলেছেন জোরকদমে, একইসাথে রয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করা এবং রিয়্যালিটি শো’এর কাজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা গেছে তার পরনে রয়েছে ভীষণ সুন্দর সাদা রঙের একটি শাড়ি।
হয়তো অনেকেই জানেন একটি রিয়্যালিটি শো’তে সঞ্চালিকার ভূমিকায় রয়েছে তিনি। যে কারণে তাকে প্রতিদিনই নানান সাজে সেজে উঠতে হয়। আর সেসব ছবি তিনি ভাগ করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দরজা বন্ধ রাখবো নাকি খোলা রাখবো সেটাই ভাবছি, এমন সময় ছবিগুলো তোলা হয়েছে হয়তো জীবনটাও এমনই।’
পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকের মতে তিনি এখনো পর্যন্ত হার মানাতে পারেন কমবয়সী যুবতীদের। কারণ, তার মধ্যে এখনো কিশোরীসুলভ প্রফুল্লতা বর্তমান। আসলে জীবনটাকে ভরপুর আনন্দের সাথে বাঁচতে পছন্দ করেন তিনি।