ছেলের সাথে একটা ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী কাজল! তাদের এই মিষ্টি ছবিটি দেখে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। একইসাথে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সকলে। এদিন ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
যেখানে দেখা যাচ্ছে ছেলেকে এক হাত দিয়ে ধরে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার পরনে রয়েছে গোলাপী রঙের শাড়ি এবং স্লিভলেস ব্লাউজ। মানানসই সাজে খুবই সুন্দর লাগছিল তাকে দেখতে। অন্যদিকে তার ছেলে যুগের পরনে ছিল সাদা রঙের পাজামা ও পাঞ্জাবি।
তার পোস্টে কাজল লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমার হাসি এই পৃথিবীর সবথেকে সুন্দর জিনিস। আমরা যেন এভাবেই হাতে হাত রেখে থাকতে পারি সারাজীবন আর অদ্ভুত সব জিনিস নিয়ে হাসাহাসি করতে পারি। অনেক ভালোবাসা রইলো।’
যা দেখার পর অন্যান্যরাও যুগকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছর যুগ ১৪ বছর সম্পূর্ণ করলো। বর্তমানে সে স্কুলের পড়াশোনা করছে। তার জন্মদিনে মা কাজল ছাড়াও বাবা অজয় দেবগণ দুটি মিষ্টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সাইকেল হাতে দাঁড়িয়ে রয়েছেন তারা।
লিখেছেন, ‘তুমি ছোট ছোট মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখো। যে কোনো মুহূর্তকে প্রাণবন্ত করে তোলো। কখনোই আমাকে একঘেয়েমি অনুভব করতে দাও না। শুভ জন্মদিন আমার পুত্র।’ উল্লেখযোগ্য, যুগ ছাড়াও কাজল এবং অজয়ের এক কন্যা সন্তানও রয়েছেন। ইতিমধ্যেই তাকে লাইমলাইটে উঠে আসতে দেখা গিয়েছে।
আরও পড়ুন,
*Flipkart Big Billion Days 2024: পুজোর আগে বাম্পার অফার! কবে থেকে শুরু সেল?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.