সূর্যকুমারের নামে ‘চ্যাট’ বিতর্ক, ১০০ কোটির মানহানি মামলার মুখে খুশি মুখোপাধ্যায়

ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে চাঞ্চল্যকর মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী ও নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায়। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে খুশি দাবি করেছিলেন, সূর্যকুমার যাদব তাঁকে নিয়মিত বার্তা পাঠাতেন এবং তাঁদের মধ্যে কথোপকথন হত। যদিও সেই সম্পর্ককে তিনি কখনওই প্রেমের সম্পর্ক বলে দাবি করেননি।

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নতুন মোড় নেয় বিষয়টি। ফয়জ়ান আনসারি নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সূর্যকুমারের শহর গাজিপুরের বাসিন্দা বলে দাবি করেছেন, খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ, খুশির বক্তব্যে সূর্যকুমার যাদবের সম্মানহানি হয়েছে। অন্যদিকে, গোটা ঘটনাকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন ভারতীয় ক্রিকেট তারকা সূর্যকুমার যাদব।

এ বার এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন খুশি নিজেই। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, সূর্যকুমারের সঙ্গে তাঁর কথোপকথন ছিল সম্পূর্ণ বন্ধুত্বের পর্যায়ে। খুশির কথায়, “আমরা একে অপরের সঙ্গে মজার মজার কথা বলতাম। এর বেশি কিছু ছিল না।” ‘চ্যাট’-এর কোনও প্রমাণ আছে কি না, সেই প্রশ্নের উত্তরে খুশি স্পষ্ট করে দেন যে তিনি ইচ্ছাকৃত ভাবে কোনও ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেন না।

খুশি বলেন, “আমি এমন মানুষ নই যে চ্যাট ফাঁস করে অন্যের সম্মান নষ্ট করব। তাছাড়া আমি আমার ফোনে চ্যাট জমিয়ে রাখি না। কিছু দিন পর মুছে দিই।” তাঁর দাবি, বিষয়টি অকারণে বড় করে দেখানো হচ্ছে এবং তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

অভিনেত্রী খুশি মুখোপাধ্যায়ের বয়স প্রায় ২৯ বছর। মুম্বইয়েই তাঁর পড়াশোনা, স্নাতক স্তর পর্যন্ত। কলেজে পড়ার সময়েই অভিনয় জগতে পা রাখেন তিনি। যদিও তাঁর প্রথম ছবি ছিল দক্ষিণ ভারতের, ২০১৩ সালে। সেই ছবিতে বিশেষ সাফল্য না পেলেও পরবর্তী সময়ে বেশ কয়েকটি হিন্দি ছবিতে ছোট চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে।

তবে মূলধারার সিনেমায় কাঙ্ক্ষিত সাফল্য অধরাই থেকে যায়। এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে প্রথমবার বড় পরিচিতি পান খুশি। এর পরেও অভিনয় জীবনে বড় ব্রেক না পাওয়ায়, তিনি প্রাপ্তবয়স্ক বিনোদনমূলক ছবিতে কাজ শুরু করেন বলে নিজেই স্বীকার করেছেন।

খুশির আরও দাবি, তাঁর নামেই একটি ওয়েবসাইট রয়েছে, যেখান থেকে ভাল অঙ্কের উপার্জন হয়। পাশাপাশি, অর্থের বিনিময়ে ব্যক্তিগত ভিডিও কলেও অংশ নেন তিনি। এই সব নিয়েই নেটদুনিয়ায় তাঁকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা চলছেই।

সব মিলিয়ে, সূর্যকুমার যাদবকে ঘিরে ‘চ্যাট’ বিতর্ক, ১০০ কোটির মানহানি মামলা এবং খুশির পাল্টা বক্তব্য—এই মুহূর্তে বিনোদন ও ক্রীড়া মহলের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক