Kiara Advani: বড় কোনও অনুষ্ঠানে নজরকাড়া উপস্থিতির জন্য কিয়ারার জুড়ি মেলা ভার। এবারও তার ব্যতিক্রম হল না। নিজের নতুন ছবি ‘টক্সিক’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সাদা পোশাকে রীতিমতো তাক লাগিয়ে দিলেন Kiara Advani। বেঙ্গালুরুতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অভিনেত্রীর স্টাইলিশ লুক ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। অনুষ্ঠানে যাওয়ার আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিগুলির সঙ্গে তাঁর ক্যাপশনও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। অভিনেত্রী লেখেন, “বিশৃঙ্খলার সঙ্গে লড়ার একমাত্র উপায় হলো বিশৃঙ্খলা। ‘টক্সিক’-এর ট্রেলার লঞ্চে দেখা হচ্ছে।”
সাদা পোশাকে কিয়ারার নজরকাড়া লুক

‘টক্সিক’-এর ট্রেলার লঞ্চে কিয়ারার সাজে ছিল আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা কর্সেট টপ। টপটিতে ছিল পাতলা শিয়ার স্ট্র্যাপ এবং কোমরের কাছে পেপলাম ডিজাইনের ডিটেলিং, যা তাঁর লুকে এনে দিয়েছিল আলাদা মাত্রা। এর সঙ্গে মানানসই ফিটেড সাদা স্কার্ট বেছে নিয়েছিলেন কিয়ারা। গোটা পোশাকেই ছিল একটি এলিগ্যান্ট ও গ্ল্যামারাস আবহ। চুল একপাশে নরম ঢেউ খেলানো স্টাইলে কাঁধের ওপর রাখা হয়েছিল।

মেকআপেও ছিল পরিমিতির ছোঁয়া। ডিউই ও গ্লোয়িং মেকআপ কিয়ারার মুখে এনে দিয়েছিল ফ্রেশ লুক। সব মিলিয়ে সাদা পোশাকে অভিনেত্রীর এই উপস্থিতি ‘টক্সিক’-এর ট্রেলার লঞ্চের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

কী নিয়ে ‘টক্সিক’?

কিয়ারার আগামী ছবি ‘টক্সিক’ নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। ছবিটি কন্নড় এবং ইংরেজি ভাষায় শ্যুট করা হয়েছে। পরবর্তীতে হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম-সহ একাধিক ভাষায় ছবিটি ডাব করা হবে।

ছবিতে কিয়ারার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে যশ, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি-কে। কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন গীতু মোহানদাস।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ‘টক্সিক’ ২৬ আগস্ট, ২০২৬ সিনেমাহলে মুক্তি পাওয়ার কথা। ছবির ট্রেলার প্রকাশের পর এবার বড়পর্দায় যশ ও কিয়ারার জুটি দর্শকদের কতটা মুগ্ধ করে, সেদিকেই নজর থাকবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.