Kiara: ফ্যাশনের প্রসঙ্গ উঠলে কখনোই হতাশ করেন না জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আডভানি (Kiara)। কোনো ম্যাগাজিনের ফটোশ্যুট হোক বা অনুষ্ঠানে উপস্থিতি তাকে চোখ ধাঁধানো অবতারে দেখা যায়। সেরকমই তিনি হাজির হয়েছিলেন ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’এর তৃতীয় বার্ষিকী উপলক্ষ্যে।
এদিন তার সাজ মুগ্ধ করেছে ভক্তদের। আর তিনি যে শাড়ি আর নেকলেসটি পরেছেন তার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য সাধারণ মানুষের। এদিন তাকে হালকা গোলাপী রঙের একটি শাড়িতে দেখা গিয়েছে। যেটা ডিজাইন করেছেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা।
অফিসিয়াল সাইটে এই শাড়িটির দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা। অন্যদিকে তিনি যেই মহারানী স্টাইলের সোনা-হীরক এবং মুক্তোখচিত নেকলেসটি পরেছিলেন তার দাম প্রায় এক লক্ষ পঁচাশি হাজার টাকা। যার দ্বারা এটাই স্পষ্ট কয়েক লাখ টাকার সাজে তিনি পৌঁছেছিলেন ওই বিশেষ অনুষ্ঠানে।
এদিন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারাকে একসঙ্গে দেখা যায় অনুষ্ঠানে। বলাইবাহুল্য দু’জন একসাথে রীতিমতো ঝলমল করছিলেন। ছবিতে স্পষ্ট হয়েছে তাদের রসায়ন। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘সংস্কৃতি, শিল্পকলা, সংগীত ও বিশুদ্ধ সৌন্দর্য্যের তিন বছরের উদযাপন। @nmacc.india শিল্পীদের বিকশিত হওয়ার জন্য একটি বিশ্বব্যাপী মঞ্চ তৈরি করার জন্য নীতা আন্টিকে আন্তরিক অভিনন্দন।’
হয়তো অনেকেই জানেন আম্বানি পরিবারের সাথে বিশেষ সম্পর্ক রয়েছে কিয়ারার। মূলত ইশা আম্বানির সাথে বন্ধুত্বের সম্পর্ক তার। আর সেই সম্পর্ককে বেশ অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার মাধ্যমে। সবমিলিয়ে বলতে গেলে এই লুকের জন্য চর্চায় উঠে এসেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.