Koel: কাজের চাপ কিছুটা কমতেই বেড়াতে গিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সেখান থেকে ভাগ করে নিয়েছেন বেশ কিছু ছবি। হয়তো অনেকেই জানেন কাজের ফাঁকে এদিক-ওদিক বেরিয়ে পড়েন তিনি। ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে কিছুটা সময় বেরিয়ে আসেন একান্তে। সেরকমই আবারো বেরিয়ে পড়েছেন বেড়াতে।
যদিও তিনি স্পষ্ট করেননি কোথায় বেড়াতে গিয়েছেন, তবে মনে করা হচ্ছে বিদেশের কোথাও অবসর সময় কাটাতে গিয়েছেন তিনি। তাকে ঠিক যেন কিশোরী রূপে দেখা গিয়েছে। পরনে শর্ট ড্রেস, কখনো খোলা চুলে দাঁড়িয়ে রয়েছেন হাসিমুখে আবার কখনো অন্যদিকে চেয়ে রয়েছেন।
চোখেমুখে ধরা পড়েছে উচ্ছ্বাস। ছবিগুলো পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তাকে যেন সেই আগের মতোন বেশে দেখছেন তারা। প্রিয় অভিনেত্রীর পুরনো রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। তাইতো পোস্ট করতেই সেগুলি নিমেষে ভাইরাল।
অন্যদিকে কিছু দিন আগেই অনুষ্ঠিত হওয়া ‘জি ২৪ ঘন্টা বিনোদনে সেরা ২৪’এ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছেন তিনি। এই বিষয়ে লেখেন, ”Zee 24 Ghanta আয়োজিত ‘বিনোদনে সেরা ২৪’ পুরস্কারের অনুষ্ঠানে, ‘স্বার্থপর’ ছবির জন্যে ‘সেরা নায়িকা’ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ জানাই Zee 24 Ghanta -র সকলকে যারা আমায় এই সম্মানের উপযুক্ত মনে করেছেন।”
“স্বার্থপর আমার খুব কাছের, খুব প্রিয় ছবি কারণ এই ছবিটা সমাজের ভীষণ জরুরি একটা বার্তা পর্দায় ফুটিয়ে তোলে। সেই ছবিতে আমার পাঠ যে অসংখ্য মানুষের ভালো লেগেছে সেটাই খুব বড় প্রাপ্তি।
সদীপ ভট্টাচার্য-এর চিত্রনাট্য যোগ্য সহযোগিতা করেছে আর পরিচালক অন্নপূর্ণা বসু-র সততা, আন্তরিকতা ছবিটাতে প্রাণ ঢেলে দিয়েছে। এই ছবিটা যে এইভাবে পুরস্কৃত হল সেটাতেও আমি খুব খুশি। আন্তরিক ধন্যবাদ সবাইকে।”

Sudeshna has been writing entertainment reports since 2021.