Koel: নীল শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। তাকে এই সাজে দেখার পর চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। এমনই লাবণ্য ছড়িয়েছেন এই শাড়িতে।
সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকলেও মাঝেমধ্যেই তাকে বিভিন্ন ছবি বা ভিডিও পোস্ট করতে দেখা যায়। বিশেষ করে সিনেমার প্রমোশনমূলক পোস্টই তিনি বেশি করে থাকেন। তবে এবার মেতে উঠেছিলেন ফটোশ্যুটে। এদিন একটি নীল শাড়ি পরেছিলেন তিনি।
সাথে মানানসই মেকআপ, হেয়ার স্টাইল তাকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছিল। তাইতো ছবিগুলো পোস্ট করতেই সেগুলো ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। একইসাথে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করতে দেখা গিয়েছে ভক্তদের। অনুরাগীদের মতে এখনো অভিনেত্রীর জৌলশ আগের মতোই রয়ে গিয়েছে।
বিন্দুমাত্র বয়সের ছাপ পড়েনি চেহারায়। কারণ, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে মেইন্টেন করে রেখেছেন তিনি। অন্যদিকে তার এই লুকটি দেখে অনেকে পুরনো দিনের অভিনেত্রীর সাজের সাথেও মিল পেয়েছেন। সবমিলিয়ে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, বর্তমানে খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও একেবারে সিনেমা ছেড়ে দেননি তিনি। খুবই ভেবেচিন্তে স্ক্রিপ্ট নির্বাচন করেন অভিনেত্রী। এই যেমন কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল ‘স্বার্থপর’ সিনেমা। যেখানে তার অভিনয় তুমুল প্রশংসিত হয়েছিল। এরপর তাকে দেখা যাবে ‘মিতিন’ সিরিজের পরবর্তী সিনেমায়। সবমিলিয়ে বেশ ব্যস্তই রয়েছেন অভিনেত্রী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.