Koel: প্রেমের ক্ষেত্রে এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্য বিশেষ পরামর্শ অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel)। কীভাবে একটি সম্পর্ক সুস্থ ও সুন্দর রাখবেন সেই নিয়েই কথা বলতে দেখা গিয়েছে তাকে। প্রযোজক নিসপাল সিং রানেকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই দীর্ঘ সময়ের দাম্পত্য কাটিয়ে ফেলেছেন।
ফলস্বরূপ একটি ভালো সম্পর্ক কীভাবে বজায় রাখতে হয় তারও অভিজ্ঞতা হয়েছে বেশ ভালোরকম। সেরকমই একটি সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন করা হয়েছিল এই প্রজন্মের ছেলেমেয়েদের জন্য প্রেমের কী পরামর্শ দিতে চাইবেন তিনি? তবে শুনে ঠাট্টা করে তিনি বলেন, ‘আমি কি ডাইনোসরের যুগের?’
এরপর তাকে বলতে শোনা যায়, ‘সম্পর্ক কোনো দুই মিনিটের নুডুলস নয়। আমি এই পরামর্শ দিতে চাই এমন নয় যে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ভীষণই আনন্দে কাটবে বা রঙীন হবে। একটা সম্পর্ক মানে হচ্ছে একটা প্রতিজ্ঞা যার মধ্যে একটা পবিত্রতা থাকে, বিশ্বাস থাকে।’
‘এরকম নয় যে একটা ভালো লাগছে না আরেকটা দেখলাম স্কিপ করলাম। জামা-কাপড় পাল্টানোর মতোন যে লাল জামাটা অনেকদিন হয়ে গেছে ভালো লাগছে না নীল জামাটা পরি। ওরকম হয় না আমি পুরনো মানসিকতায় বিশ্বাসী। তাই আমি সেরকমটাই ভাবি।’
আসলে তিনি বলতে চেয়েছেন যে কোনো সম্পর্কে চড়াই-উৎরাই আসতে পারে। তবে সেসব সামলে একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখা উচিত। এমনটা নয় যে সবসময় হাসি-ঠাট্টায় কাটবে। কখনো কখনো খারাপ সময়ও আসতে পারে। কিন্তু সেই সময় সঙ্গীকে ছেড়ে যাওয়া যাবে না।
আরও পড়ুন
Madhuri Dixit: টরন্টো বিতর্কে মাধুরীর পোস্টে বাড়ল ক্ষোভ
#Koel #dating