Koel: রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel)। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই সমস্ত ছবি ও ভিডিও। কয়েক মাস আগেই ঘোষণা করা হয়েছিল তিনি রাজ্য শাসকদলের তরফ থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন।
সেইমতোই সবটা সম্পূর্ণ হয়েছে এবং অবশেষে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় তার শপথগ্রহণের ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। একইসাথে বেশ কিছু ছবি তুলে ধরেন। যেখানে দেখা যায় বাবা-মা এবং স্বামী নিসপালের পরিবারের সাথে পার্লামেন্ট ভবনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পেরে সম্মানিত বোধ করছি। বাংলার মানুষের সেবা করার এই সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। এক নতুন পথচলা শুরু হল আজ থেকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার। আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করি।’
যা দেখার পর একদিকে কিছু মানুষ তার প্রশংসা করেছেন অন্য কিছু মানুষ সমালোচনা করতেও ছাড়েননি। কারণ, কেউই ভাবতে পারেননি তাদের প্রিয় অভিনেত্রী শেষ পর্যন্ত রাজনীতিতে নাম লেখাবেন। তবে এই বিষয়ে কোয়েল জানিয়েছিলেন তিনি বরাবর দেশের জন্য কাজ করতে চেয়েছেন।
আর তিনি এই সুযোগটা পেয়ে ভীষণ গর্বিত। এতদিন তিনি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থেকেছেন এবং অবশেষে রাজনীতিতে এসে সুযোগ পেলেন সকলের সেবা করার। যদিও এই নিয়েও তাকে কটাক্ষ করতে ছাড়েননি অনুরাগীরা। কারণ, বাংলা ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকারাই শাসক দলে যোগ দিয়েছেন।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.