Koushani: প্রেমিক বনির সাথে সমুদ্রসৈকতে রোমান্টিক মুডে কৌশানি, পোস্ট করলেন একগুচ্ছ ছবি

Koushani: প্রেমিক তথা অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং অন্যান্য বন্ধুবান্ধবদের নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে গেলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani Mukherjee)। সম্প্রতি সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি কিছুটা সময় হাতে পেলেই এদিক-ওদিক বেরিয়ে পড়েন তারকারা।

মূলত কাজের এতোটাই চাপ থাকে যে অবসর পেলেই তারা পাহাড় বা সমুদ্রে ছুটে যান প্রাণভরে না নিঃশ্বাস নিতে। সেরকমটাই হয়েছে এই অভিনেত্রীর ক্ষেত্রেও। বর্তমানে শ্যুটিংয়ের কাজ নিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বা ফটোশ্যুটে দেখা যায় তাকে। ফলে কাছের মানুষের জন্য সময় বের করা অনেকটাই কঠিন হয়ে ওঠে।

কিছুটা সময় পেতেই তার সদ্ব্যবহার করেছেন অভিনেত্রী। এদিন যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কাছের সমস্ত বন্ধু-বান্ধবীরা মিলে বেড়াতে গিয়েছেন সমুদ্রে। এছাড়াও রয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বনির সাথে একাধিক রোমান্টিক পোজ দিতে দেখা গিয়েছে তাকে।

ছবিগুলি পোস্ট করতেই বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকেই বলছে দু’জনকে ভীষণ সুন্দর লাগছে একসঙ্গে দেখতে। এছাড়াও অনেকে তাদের বিবাহ সংক্রান্ত প্রশ্ন তুলতেও ভোলেননি। কারণ, দীর্ঘ সময় সম্পর্কে আবদ্ধ থাকলেও বিবাহ নিয়ে কোনরকম কথা বলতে দেখা যায় না তাদের।

এভাবেই ভালো আছেন তারা। অন্যদিকে যদি আমরা কাজ দেখি তাহলে বনিকে শেষবার দেখা গিয়েছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমায়। তবে কৌশানির হাতে রয়েছে একাধিক কাজ। বিভিন্ন সিরিজ, সিনেমা সবমিলিয়ে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি। খুব শীঘ্রই হয়তো তাকে দেখা যাবে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ সিনেমায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক