Koushani: এবার পরিবারের পাশাপাশি আগামী সিনেমার কলাকুশলীদের সাথে জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি (Koushani)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সমস্ত ছবি। যেখানে দেখা যাচ্ছে সিনেমার পরিচালক তথা প্রযোজকদের কাছ থেকে আশীর্বাদ লাভ করছেন তিনি।
এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে জন্মদিন উদযাপনের সমস্ত ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কখনো পরিচালকদের কাছ থেকে খাবার খাচ্ছেন আবার কখন অন্যান্য কলাকুশলীদের সাথে বসে কেক কাটছেন। শুধু তাই নয় রয়েছেন মনের মানুষ বনি।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই বছরের জন্মদিনটা কর্মব্যস্ততায় কাটল!! আমি প্রতি বছরই বিশেষ করে জন্মদিন পালন করি, কিন্তু এই বছরটা ছিল একটু অন্যরকম। আমার ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ সিনেমার শুটিং থেকে শুরু করে দীর্ঘ আউটডোর শিডিউলের মাঝে পরিবার ও বন্ধুদের সাথে দেখা করা।
আর পুরো ক্রু-এর আমাকে আপন করে নেওয়া। সবকিছু মিলিয়ে কেক কাটা, দীর্ঘ আলাপচারিতা, সুন্দরভাবে সাজানো সারপ্রাইজ, আর গভীর রাতের নাচ। সবকিছুই ছিল পরিপূর্ণ। আমার জীবনে তোমাদের সবাইকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি।’
যা দেখার পর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। একইসাথে এও বলেছেন এর থেকে ভালো পাওয়া আর কী হতে পারে? যেখানে পরিবারের পাশাপাশি উপস্থিত রয়েছেন সিনেমার কলাকুশলীরাও। তাইতো সবমিলিয়ে এবারের জন্মদিন ছিল অনেকটাই বিশেষ। পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে ঝড়ের গতিতে।

Sudeshna has been writing entertainment reports since 2021.