Koushani: ‘মৃগয়া: দ্য হান্ট’ ইউনিভার্সের নতুন সদস্য হতে চলেছেন অভিনেত্রী কৌশানী (Koushani)। সম্প্রতি এই সুখবর তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকমহলে। এই প্রথমবার টলিউড এমন একটি সিনেমা পেয়েছে।
যেখানে রয়েছেন ইন্ডাস্ট্রির একগুচ্ছ তারকা। তাদের সুদক্ষ অভিনয় নজর কেড়েছে সকলের। এবার সেই তালিকাতে নাম লেখাতে চলেছেন কৌশানী। সম্প্রতি নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে সে সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।
ক্যাপশনে লিখেছেন, ‘আমার পরবর্তী ঘোষণা করছি। মৃগয়া হান্ট ইউনিভার্স থেকে। আমার নতুন দিকটি অন্বেষণ করতে আগ্রহী। মৃগয়া ১.৫ অনুসন্ধান অব্যাহত রয়েছে। আপনার সকলের আশীর্বাদ কাম্য।’ যা দেখার পর এই সিনেমার জন্য তাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
যদি আমরা এই সিনেমার প্রথম ভাগের কাহিনী দেখি তাহলে সেখানে এক দেহ ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘিরে সবটার সূত্রপাত। কীভাবে হত্যাকারীদের খুঁজে বের করেন পুলিশ অফিসাররা সেই নিয়ে এগিয়েছে গল্প। তবে এই অনুসন্ধানে একাধিক মোড় এসেছে তাদের জীবনে। সেসব ভয়ঙ্কর দিকগুলি নিয়েই ‘মৃগয়া: দ্য হান্ট’।
যেখানে পুলিশ অফিসারদের ভূমিকায় দেখা গিয়েছে ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জী, অনির্বাণ চক্রবর্তীর মতন তাবড়-তাবড় অভিনেতাদের। আর সেখানে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ দাসকে। যেখানে সৌরভ তার এক অন্য রূপ দেখিয়েছেন দর্শকদের। এছাড়াও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকারের মতন তারকারা। সেই দলে এবার যোগ দিলেন কৌশানী। আশা করা যাচ্ছে তাকেও বেশ শক্তিশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.