সংখ্যা জ্যোতিষ বা নিউমেরোলজি বিশ্বাস করে যে মানুষের জন্মতারিখ তাঁর জীবনপথ, চরিত্র এবং আর্থিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জন্মতারিখের মাধ্যমে নির্ধারিত মূলাঙ্কের প্রভাবেই অনেক সময় বোঝা যায়, কার জীবনে সাফল্য ও সমৃদ্ধি সহজে আসে আর কার জীবনে সংগ্রাম বেশি। এই সংখ্যা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এমন কিছু জন্মতারিখ রয়েছে, যেগুলিতে জন্মালে সম্পদের দেবতা কুবেরের বিশেষ আশীর্বাদ লাভ করেন জাতকরা।
বিশেষ করে মাসের ৭, ১৬ ও ২৫ তারিখে যাঁদের জন্ম, তাঁদের মূলাঙ্ক হয় ৭। এই মূলাঙ্কের অধিপতি হল ছায়াগ্রহ কেতু। কেতুর প্রভাবে এই জাতকরা সাধারণত গভীর চিন্তাশীল, জ্ঞানী এবং আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকেন। সংখ্যা জ্যোতিষ মতে, কুবেরের কৃপায় এই জাতকদের জীবনে অর্থ-সম্পদের ঘাটতি খুব কমই দেখা যায়। অর্থ উপার্জনের পাশাপাশি সমাজে সম্মান, প্রভাব ও প্রতিষ্ঠাও লাভ করেন তাঁরা।
৭ মূলাঙ্কের জাতকদের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল তাঁদের প্রবল অন্তর্দৃষ্টি বা ষষ্ঠ ইন্দ্রিয়। অনেক সময় ভবিষ্যতে কী ঘটতে পারে, তা আগেভাগেই আন্দাজ করতে সক্ষম হন তাঁরা। এই দূরদর্শিতা এবং পরিকল্পনা করে কাজ করার অভ্যাস তাঁদের কর্মজীবনে বড় সাফল্যের দিকে এগিয়ে দেয়। ব্যবসা, গবেষণা, শিক্ষা, আধ্যাত্মিকতা কিংবা সৃজনশীল পেশায় ৭ মূলাঙ্কের জাতকরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
আরও পড়ুন:ফেব্রুয়ারিতে রাহু-মঙ্গল বিস্ফোরক যোগ: সতর্ক থাকুন এই ৩ রাশি
৭, ১৬ ও ২৫ তারিখে জন্মানো মানুষদের চরিত্রে এক ধরনের রহস্যময়তা লক্ষ্য করা যায়। তাঁরা সহজে নিজের মনের কথা প্রকাশ করেন না এবং ভেতরে ভেতরে অত্যন্ত দৃঢ় মানসিকতার অধিকারী হন। কোনও কঠিন পরিস্থিতিতেও অন্যের করুণা বা অনুগ্রহের উপর নির্ভর না করে নিজের পরিশ্রম ও ইচ্ছেশক্তির জোরেই এগিয়ে যেতে বিশ্বাস করেন তাঁরা।
আরও পড়ুন:আর্থিক লাভ নাকি কর্মক্ষেত্রে বাধা? জানুন আজকের দিন আপনার কেমন যাবে, ৩ জানুয়ারি রাশিফল
সংখ্যা জ্যোতিষ মতে, ৭ মূলাঙ্কের জাতকদের মধ্যে সাধারণ জীবন থেকে অসাধারণ সাফল্যে পৌঁছনোর ক্ষমতা জন্মগতভাবেই থাকে। কুবেরের আশীর্বাদ, কেতুর প্রভাব এবং তাঁদের নিজের বুদ্ধিমত্তা ও অধ্যবসায়ের মিলিত শক্তিতেই জীবনে অর্থ, সম্মান ও সাফল্য তাঁদের সঙ্গী হয়ে ওঠে।
আরও পড়ুন:পৌষ পূর্ণিমা ২০২৬: বছরের প্রথম পূর্ণিমায় এক বিশেষ সাধনাতেই খুলতে পারে লক্ষ্মীর দ্বার

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.