ভ্যালেন্টাইনস সপ্তাহে লটারির ভাগ্যচক্র! কোন পাঁচ রাশির অর্থপ্রাপ্তির জোর সম্ভাবনা?

ভালবাসার সপ্তাহ মানেই উপহার, চমক আর বিশেষ মুহূর্তের আয়োজন। অনেকেই এই সময় বাড়তি অর্থপ্রাপ্তির আশায় লটারির দিকে ঝুঁকেন। তবে লটারি সম্পূর্ণ ভাগ্যের খেলা—এখানে নিশ্চিত সাফল্যের কোনও গ্যারান্টি নেই। অন্ধভাবে টিকিট কাটলে লাভের বদলে ক্ষতির সম্ভাবনাই বেশি। তাই জ্যোতিষ মতে প্রাপ্তিযোগ বিচার করেই সিদ্ধান্ত নেওয়া শ্রেয়।

ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ৮ থেকে ১৪ তারিখের মধ্যে কোন রাশির ভাগ্যে লটারির সম্ভাবনা কেমন, তা এক নজরে দেখে নেওয়া যাক।

মেষ

এই সপ্তাহ মেষ রাশির জন্য অনুকূল নয়। লটারি থেকে দূরে থাকাই ভাল।

বৃষ

সপ্তাহের মাঝামাঝি সময় কিছুটা শুভ। তবে শেষের দিকে টিকিট না কাটাই বুদ্ধিমানের কাজ।

মিথুন

পুরো সপ্তাহটাই অনুকূল। প্রাপ্তিযোগ ভাল। সুযোগ থাকলে চেষ্টা করতে পারেন।

কর্কট

বিশেষ কোনও শক্তিশালী প্রাপ্তিযোগ নেই। খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত।

সিংহ

সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করা যেতে পারে। অন্য সময় এড়ানোই শ্রেয়।

কন্যা

বড় অঙ্কের লটারি না কাটাই ভাল। সংযত থাকাই নিরাপদ।

তুলা

এই সপ্তাহে ভাগ্য বিশেষ সহায় নাও হতে পারে। দূরে থাকাই ভাল।

বৃশ্চিক

মধ্যম ফল। ইচ্ছে হলে একবার ভাগ্য পরীক্ষা করতে পারেন।

ধনু

সপ্তাহজুড়ে ভাল প্রাপ্তিযোগ। অর্থলাভের সম্ভাবনা উজ্জ্বল।

মকর

আর্থিক দিক অনুকূল। লটারি কেটে ভাগ্য যাচাই করতে পারেন।

কুম্ভ

খুব ভাল আর্থিক যোগ রয়েছে। এই সপ্তাহ শুভ।

মীন

সপ্তাহের প্রথম ভাগ বিশেষ অনুকূল। সুযোগ কাজে লাগাতে পারেন।

সবচেয়ে শক্তিশালী সম্ভাবনা যাদের:

মিথুন, ধনু, মকর, কুম্ভ ও মীন — এই পাঁচ রাশির জন্য সপ্তাহটি তুলনামূলক বেশি শুভ বলে ইঙ্গিত মিলছে।

(তবে মনে রাখতে হবে, লটারি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে আর্থিক ক্ষতির ঝুঁকি রয়েছে। শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর না করে বিচক্ষণতার সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া উচিত। সংবাদ ভবন অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক