Madhumita-Debamalya: সম্পন্ন হলো মধুমিতা (Madhumita) ও দেবমাল্যর (Debamalya) বাগদান পর্ব। সম্প্রতি সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই। অনেকেই জানেন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।
ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে বিয়ের তোড়জোড়। বিয়ের আগে নিয়ম মেনে সুসম্পন্ন হলো তাদের এনগেজমেন্ট পর্ব। এদিন একটি লাল গাউনে সেজেছিলেন অভিনেত্রী, অন্যদিকে দেবমাল্যর পরনে ছিল ফরমাল পোশাক। সেখানে একে অপরের সামনে হাঁটু গেড়ে আংটি পরিয়ে দেন তারা।
এরপর কেক কেটে নতুন জীবনের পথে যাত্রা শুরু করেন এই যুগল। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমার’ অর্থাৎ নিজের প্রেমিককে সারা জীবনের মতো আপন করে নিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করতেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা; প্রত্যেকেই তাদের আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবিগুলো। উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে সামাজিক মাধ্যমে। প্রথমদিকে দেবমাল্যকে আড়ালে রাখলেও ধীরে ধীরে সবটাই প্রকাশ্যে আনেন মধুমিতা। এমনকি তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন বলেও শোনা যায়।
দীর্ঘদিন পর বিয়ের কথা ঘোষণা করায় উচ্ছ্বসিত ভক্তরা। প্রথম বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুটা সময় একাই ছিলেন অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর তার জীবনে বসন্ত নিয়ে এসেছেন দেবমাল্য। এখন শুধু সামাজিকভাবে এই সম্পর্ককে পূর্ণতা দেওয়ার অপেক্ষা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.