Madhumita-Debamalya: বিয়ের পর এই প্রথমবার একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এবং তাঁর স্বামী দেবমাল্য চক্রবর্তী (Debamalya)। মূলত একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন তাঁরা; সেখানকারই কয়েক মুহূর্ত ভাগ করে নিয়েছেন সকলের সাথে। অনেকেই জানেন, গত ২৩শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন এই জুটি।
দীর্ঘদিন পরিকল্পনা করার পর রূপকথার মতো সম্পন্ন হয়েছে তাঁদের শুভ পরিণয়। বিয়ের একাধিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেও বিবাহ-পরবর্তী কোনো ছবি দেখা যায়নি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। তবে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন তাঁরা।
মূলত খুবই কাছের দুই বন্ধুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন এই জুটি। দেবমাল্য পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবি ও লাল শাল, অন্যদিকে মধুমিতার পরনে ছিল লাল-সাদা জমকালো শাড়ি। দুজনে রং মিলিয়ে পোশাক পরেছিলেন। এদিন মধুমিতাকে হাতভর্তি শাঁখা-পলা-চুড়ি এবং সিঁথিভর্তি সিঁদুরে দেখা গিয়েছে।
আদর্শ নববধূ বেশে ধরা দিয়েছেন অভিনেত্রী; তাঁকে দেখে যেন চোখ সরছে না অনুরাগীদের। কারণ, ভীষণ মিষ্টি লাগছিল তাঁকে দেখতে। ছবিগুলো পোস্ট করতেই সেখানে প্রশংসায় ভরিয়ে তুলেছেন দর্শকেরা। প্রত্যেকেই বলছেন, বিয়ের পর যেন আরও সুন্দরী হয়ে গিয়েছেন এই অভিনেত্রী। সত্যিও তাই।
এখন যেন তাঁকে পরিপূর্ণ লাগছে দেখতে। উল্লেখ্য, ছোটবেলার বন্ধু দেবমাল্যকে ভালোবেসে বিয়ে করেছেন মধুমিতা। দীর্ঘ সময় বিরতি নিয়ে দ্বিতীয়বার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন তিনি। যদিও এই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তবে সেসবকে তোয়াক্কা না দিয়ে জমিয়ে সংসার করছেন দু’জনে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.