Madhumita: বিয়ের প্রস্তুতি পর্বের একটি ঝলক তুলে ধরলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সকলেই জানেন গত ২৩ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী; ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে বাকি জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন তিনি। ইতিমধ্যে উঠে এসেছে একাধিক ছবি ও ভিডিও।
তবে তাঁদের অফিসিয়াল হ্যান্ডেলে সীমিত ছবি পোস্ট করেছেন তাঁরা। এবার সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেটি মূলত তাঁর এই বিবাহযাত্রার একটি প্রস্তুতি পর্ব; এই ভিডিওটিতে তাঁর বৃদ্ধির টুকরো টুকরো দৃশ্য ফুটে উঠেছে।
তাঁর পরনে রয়েছে সাদা রঙের একটি সুন্দর শাড়ি, মানানসই গয়না ও মাথায় মুকুট। কখনো তিনি বিয়ের মণ্ডপে বসে আচার-আচরণ পালন করছেন, আবার কখনো নিজের ছন্দে ছুটছেন; বিয়ের দিন রীতিমতো ঝলমল করছিলেন তিনি।
মুখে আনন্দের হাসি, ক্যাপশনে লিখেছেন ‘প্রস্তুতি’। পোস্ট করতেই এই ভিডিওটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা; প্রত্যেকে আগামী জীবনের জন্য তাঁকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অন্যদিকে তাঁর স্বামী দেবমাল্য নানান ছবি ও ভিডিও পোস্ট করে চলেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আসলে বিবাহ পর্ব শেষে কিছুটা একান্ত সময় পেয়েছেন তাঁরা; এই ফাঁকে তাঁদের বিয়ের টুকরো টুকরো মুহূর্তগুলোকে ভাগ করে নিচ্ছেন সকলের সাথে। উল্লেখ্য, ছোটবেলার বন্ধু দেবমাল্যর সাথে বাকি জীবন কাটানোর অঙ্গীকার নিয়েছেন অভিনেত্রী। যদিও শুরুতে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না, তবে ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এক হয়ে গেলেন তাঁরা।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.