Madhumita: গায়ে হলুদের মিষ্টি কিছু মুহূর্তের ভিডিও ভাগ করে নিলেন মধুমিতা সরকার (Madhumita)। যেখানে কাছের মানুষদের সাথে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তিনি। গত ২৩ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সাথে। ইতিমধ্যেই বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।
ধীরে ধীরে এবার তিনি সমস্ত আচার-অনুষ্ঠানের ভিডিওগুলি তুলে ধরছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই কিছুদিন আগে বৃদ্ধির ভিডিও পোস্ট করেছিলেন তিনি। এবার পোস্ট করেছেন গায়ে হলুদের ভিডিও। যেখানে দেখা যায় হলুদ শাড়িতে সেজে উঠেছিলেন অভিনেত্রী। সাথে ছিল গোলাপী স্লিভলেস ব্লাউজ।
ফুলের গয়নায় সাজানো হয়েছিল তাকে। বন্ধু-বান্ধবেরা জোর করে তাকে হলুদ মাখিয়েছেন উচ্ছ্বাসের সাথে। তাকে দেখেও এটা স্পষ্ট বেশ আনন্দের সাথে এই রীতি উপভোগ করেছেন তিনি। ভিডিওটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হলুদের রাঙা’। পোস্ট করতেই তাকে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন ভক্তরা।
প্রত্যেকেই অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। ধীরে ধীরে হয়তো সেগুলো তিনি পোস্ট করবেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। উল্লেখযোগ্য প্রথমবার সৌরভ চক্রবর্তীকে বিয়ে করলেও সেই বৈবাহিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পথেই হাঁটেন তারা।
এরপর অভিনেত্রী দীর্ঘ সময় একাই ছিলেন মধুমিতা। জানিয়েছিলেন জীবন যাপন করার জন্য তার কোনো সঙ্গীর প্রয়োজন নেই। এরপর তার জীবনে হঠাৎ করে প্রবেশ হয় ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর। নতুন করে তার জীবনে বসন্ত নিয়ে আসেন তিনি। ধীরে ধীরে সম্পর্ক গভীর হলে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।