কয়েকদিন আগেই ক্রিকেট খেলতে গিয়ে বেশ জখম হয়েছেন তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী। যার ফলে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। তবে এরই মাঝে সেসব ভুলে লাস্যময়ী রূপে ধরা দিলে অভিনেত্রী মধুমিতা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই বয়ে গিয়েছে প্রশংসার বন্যা।
অনেকের মতে তার দিক থেকে চোখ ফেরানো দায়। আসলে একটি সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর আমরা সকলেই জানি যে কোনো অনুষ্ঠান থাকলে সেখানে সাজগোজ করতে দেখা যায় অভিনেত্রীদের। ব্যতিক্রম হয়নি তার ক্ষেত্রেও।
এদিন তাকে দেখা গিয়েছে একটি কালো রংয়ের শিফন শাড়িতে। সাথে অক্সিডাইজড জুয়েলারি, খোলা চুল তাকে ভীষণই আকর্ষণীয় করে তুলেছিল। তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এই ছবিগুলো কিন্তু তুলে দিয়েছেন স্বয়ং দেবমাল্য।
যার অর্থ আগে থেকে কিছুটা সুস্থ রয়েছেন তিনি। তারপরেই প্রেমিকসুলভ দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছেন তিনি। বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় মধুমিতাকে। ভিডিওতে দেখা যায় কিশোরীর মতোন চঞ্চল হয়ে উঠেছেন তিনি। আবার কখনো শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন ছবি তোলার উদ্দেশ্যে।
তাকে দেখে ভক্তদের মতামত কালোতেই সবথেকে সুন্দরী লাগে তাকে দেখতে। অন্যদিকে বিভিন্ন মিডিয়ার পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা যায় হবু শাশুড়ি অর্থাৎ দেবমাল্যর মা’কে নিয়ে ওই সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন মধুমিতা। যা দেখার পর সকলে বলেন বিয়ের আগে থেকেই শাশুড়ির সাথে বন্ধুত্ব গড়ে তুলেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.