‘আমিষ নিয়ে ভেজিটেরিয়ানরা এত বাতেলা মারে…’, বাগেশ্বর বাবাকে তীব্র আক্রমণ বঙ্গ গায়িকা মেখলা দাশগুপ্তের

দুর্গাপুজোর আগে আমিষ খাবার নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। দুর্গাপুজোর সময়ে আমিষ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই সমালোচনার মুখে স্বঘোষিত ধর্মগুরু বাগেশ্বর বাবা। এবার তাঁর বক্তব্যের বিরোধিতা করে সমাজমাধ্যমে সরব হলেন বাঙালি সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। সনাতন ধর্মের ঐতিহ্য ও বাঙালির খাদ্যসংস্কৃতির প্রসঙ্গ তুলে বাগেশ্বর বাবাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

সম্প্রতি দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খাওয়া নিয়ে মন্তব্য করেন বাগেশ্বর বাবা। তাঁর দাবি, পুজোর সময়ে যারা আমিষ খান, তাঁরা ‘পাখণ্ডী’, ‘ভেকধারী’ বা ভণ্ড। একইসঙ্গে দুর্গাপুজোর সময় আমিষ খাবার ত্যাগ করার পরামর্শও দেন তিনি। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই পুজোর মুখে শুরু হয়েছে নতুন বিতর্ক।

যদিও বাগেশ্বর বাবার এই পরামর্শকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্বও। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, কোনও বহিরাগত সাধুর পরামর্শে বাঙালির সংস্কৃতি কিংবা খাদ্যাভ্যাস বদলে যাবে না। এই আবহেই এবার নিজের মতামত জানালেন গায়িকা মেখলা দাশগুপ্ত। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে সনাতন ধর্মের বহুত্ববাদী চরিত্রের কথা তুলে ধরেছেন তিনি। তাঁর বক্তব্য, সনাতন ধর্মের পরিসর এতটাই বিস্তৃত যে নিরামিষ-আমিষের মতো একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস দিয়ে তাকে বিচার করা যায় না। মেখলা লেখেন, সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন ধরনের আচার, উপাসনা ও দর্শনের সহাবস্থান রয়েছে। শিবের ত্যাগ থেকে বিষ্ণুর সমৃদ্ধি, কালী থেকে লক্ষ্মী, রাধা-কৃষ্ণের প্রেম থেকে নিরাকার ব্রহ্মসাধনা—সবকিছুর মধ্যেই বৈচিত্র্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ‘সনাতন ধর্ম ইজ অল ইনক্লুসিভ। ইট ইস নট জাস্ট আ রিলিজিয়ন।’

এরপরই বাঙালির খাদ্যসংস্কৃতির প্রসঙ্গ তুলে বাগেশ্বর বাবার মন্তব্যের বিরোধিতা করেন মেখলা। তাঁর দাবি, মাছ-মাংস খাওয়া বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এই খাদ্যাভ্যাসের মধ্য দিয়েই বাংলায় বহু কৃতী মানুষের জন্ম হয়েছে। পাশাপাশি নিজের পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং কিশোর কুমারের মতো বাঙালি মনীষী ও শিল্পীদের উদাহরণও টেনে আনেন তিনি। আমিষ নিয়ে নিরামিষাশীদের একাংশের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে আরও বেশ কিছু তীক্ষ্ণ মন্তব্য করেন গায়িকা।

মেখলার বক্তব্যের একটি অংশে উঠে আসে গোমাংস রফতানি, বিদেশে পালিয়ে থাকা অর্থনৈতিক অপরাধে অভিযুক্তদের প্রসঙ্গ এবং বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে অন্যকে ত্যাগের উপদেশ দেওয়ার দ্বিচারিতার অভিযোগও। তবে তাঁর পোস্টের মূল বক্তব্য ছিল—সনাতন ধর্মের মতো বৈচিত্র্যময় পরিসরকে শুধুমাত্র খাদ্যাভ্যাসের নিরিখে বিচার করা ঠিক নয়।

আরও পড়ুন,
DeSu7: পুরনো রসায়নে ফের মুগ্ধ করলেন দেব-শুভশ্রী, ‘দেশু ৭’-এর গানে নস্ট্যালজিয়ার ছোঁয়া

দুর্গাপুজোর আগে আমিষ-নিরামিষ নিয়ে এমনিতেই যখন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক তৈরি হয়েছে, তখন মেখলা দাশগুপ্তের এই মন্তব্য নতুন করে সেই বিতর্ককে উসকে দিল। বাঙালির পুজো, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে আগামী দিনে এই তরজা আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক