Mimi: বনগাঁয় মঞ্চে চরম হেনস্থার শিকার মিমি চক্রবর্তী, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

Mimi: ​বনগাঁয় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। জানা গিয়েছে, অনুষ্ঠান চলাকালীন মাঝপথেই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ক্ষোভ উগরে দিয়ে বেশ কিছু স্টোরি শেয়ার করেছেন তিনি।

​সেখানে তিনি লেখেন, ​”বনগাঁর এক অনুষ্ঠানে ‘নয়া গোপালগঞ্জ যুবক সংঘ’ ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। পারফরম্যান্স চলাকালীন হঠাৎ করেই দর্শকদের সামনে কোনো পূর্ব-ঘোষণা ছাড়াই আমাকে মঞ্চ ছেড়ে চলে যেতে বলা হয়।” ​তিনি আরও জানান, অসংখ্য মানুষ তাঁর সঙ্গে দেখা করার ও ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন।

এভাবে মাঝপথে নামিয়ে দেওয়া এবং মাইক্রোফোনে অবমাননাকর মন্তব্য করা কেবল অপমানজনকই নয়, বরং জনসমক্ষে তাঁর মানহানি করেছে। মিমি জানান, পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং শালীনতা বজায় রাখতে তিনি সে সময় চুপচাপ মঞ্চ ত্যাগ করেন। তবে বিষয়টি তিনি ইতিমধ্যেই আইনি কর্তৃপক্ষের নজরে এনেছেন। মিমির কথায়, “আজ আমি চুপ থাকলে কাল এই আচরণের পুনরাবৃত্তি ঘটবে।”

​এদিকে মিমির এই পোস্টের পর সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অনুষ্ঠানের কর্মকর্তা তনয় শাস্ত্রী। তাঁর সুর অবশ্য সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবী করেন, স্থানীয় প্রশাসনের থেকে প্রাপ্ত নির্দিষ্ট সময়ের মধ্যেই অনুষ্ঠান শেষ করা হয়েছে এবং অভিনেত্রীকে যথাযথ সংবর্ধনা জানিয়েই মঞ্চ থেকে বিদায় দেওয়া হয়েছে।

মিমির দিকে পাল্টা তোপ দেগে তিনি বলেন, “সেলিব্রেটি হিসেবে মোটা টাকা নিয়েও এমন অপেশাদার আচরণ বা ‘অ্যাটিটিউড’ মানায় না।” ঘটনার সত্যতা প্রমাণে তিনিও সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করবেন বলে জানিয়েছেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক