Mimi: কখনো জিমে কঠোর শরীরচর্চা আবার কখনো মন্দিরে পরম ভক্তি, আবার কখনো পাহাড়ের নীরবতা, সেখান থেকে আবার সমুদ্রের উচ্ছ্বাস! সবমিলিয়ে জীবনটা ভরপুর উপভোগ করছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সেখানে উঠে এসেছে বিভিন্ন দৃশ্য।
মূলত বিভিন্ন মুহূর্তদের নিয়ে তৈরি এই ভিডিওটি তৈরি হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কখনো তিনি কঠোর শরীরচর্চা করছেন আবার কখনো দৌড়ে বেড়াচ্ছেন পাহাড়ের এদিক-ওদিক। শুধু তাই নয় মন্দিরে গিয়ে প্রার্থনা করতেও দেখা গিয়েছে তাকে। সবমিলিয়ে বলতে গেলে জীবনটা তার সাত রঙে ভরপুর।
তিনি এটাই স্পষ্ট করেছেন ভালো থাকতে গেলে কোন সঙ্গীর প্রয়োজন হয় না। বরং একাই অনেক আনন্দের সাথে বাঁচা যায়। ভিডিওটি পোস্ট করতেই সেখানে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্য করেছেন ভক্তরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা কীভাবে আনন্দের সাথে জীবনে বাঁচতে হয় তা মিমির কাছ থেকে শেখা উচিত।
আসলেও তাই ৩৭ বছর পূর্ণ করলেও তার জীবনে এখনো কোনো বিশেষ মানুষের অস্তিত্ব পাওয়া যায়নি। যেখানে অন্যান্য অভিনেত্রীরা স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার করছেন সেখানে এই অভিনেত্রী একাই রয়েছেন। একইসাথে এটাও বুঝিয়ে দিয়েছেন তার ভালো থাকার জন্য কাউকেই প্রয়োজন নেই।
উল্লেখযোগ্য, একের পর এক সিনেমায় দাপিয়ে অভিনয় করছেন অভিনেত্রী। একদিকে যেমন বাংলা সিনেমায় একের পর এক কাজ করে চলেছেন তেমনি নাম লিখেছেন হিন্দি ওয়েব সিরিজেও। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন অভিনেত্রী।