Sohini: বেনারসের আরো একগুচ্ছ ছবি পোস্ট করলে অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। যেখানে কখনো দেখা গেল স্বামী শোভন গাঙ্গুলীর (Sovan) বাহুডোরে নৌকাবিহারে বেরিয়েছেন, আবার কখনো অলিগলিতে হেঁটে বেড়াচ্ছেন আপন ছন্দে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি বেনারস গিয়েছেন অভিনেত্রী।
আধ্যাত্মিকতার উন্নতিতে অন্যতম শ্রেষ্ঠ স্থান বেনারস। যেখানে গেলে মানুষ খুঁজে পান নিজেকে। জীবনের অর্থ দেখতে পান স্বচক্ষে, সম্প্রতি সেখানেই হাজির হয়েছে অভিনেত্রী সোহিনী। সঙ্গে রয়েছেন তার স্বামী শোভন। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেখানকার প্রচুর ছবি।
সম্প্রতি যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে কখনো ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে রয়েছেন দু’জন, আবার কখনো নৌকায় ঘুরতে বেরিয়েছেন। শুধু তাই নয় সেখানকার অলিগলিতে ঘোরা-সহ বিখ্যাত খাবারগুলো খেতেও ভোলেননি। ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তুই নদী দেখে ভয় পাচ্ছিস আমি জোর করে জলে নামবো।’
ঠিক কোন অর্থে তিনি এই লাইন লিখেছেন তা বোঝা যায়নি তবে মনে করা হচ্ছে তার কোনো গভীর সারমর্ম রয়েছে। উল্লেখ্য, সোহিনী বরাবর বেড়াতে যেতে পছন্দ করেন। বিশেষ করে প্রকৃতির মাঝে ঘুরতেই বেশি পছন্দ করেন তিনি। নদী, গাছপালা, পশু-পাখি সবমিলিয়ে তার নিজস্ব জগৎ রয়েছে।
সেরকমই একটি স্থান বেনারস। অনেকেই বলেন জীবনের প্রকৃত অর্থ বুঝতে গেলে মানুষকে অবশ্যই একবার সেখানে যাওয়া প্রয়োজন। কারণ, জাগতিক মোহ, মায়া সবকিছুই যে নিরর্থক তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় বেনারস। সেই মর্ম বুঝতেই পাড়ি দিয়েছেন সোহিনী-শোভন।

Sudeshna has been writing entertainment reports since 2021.