Mimi: ‘টিকে থাকা স্বপ্নদের জন্য..’ বিশেষ পদক্ষেপ অভিনেত্রী মিমির

Mimi: যে স্বপ্নগুলো টিকে রইলো তাদের জন্যই সমস্ত আয়োজন। তেমনটাই বোঝালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। অনেক স্বপ্ন নিয়ে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। সেই মতো সফল হয়েছেন। শুরুতে টেলিভিশন ধারাবাহিক এবং শেষে টলিউড ইন্ডাস্ট্রি।

দীর্ঘ সময়ের যাত্রা অভিনয় জগতে। জীবনে এসেছে একাধিক চড়াই-উতরাই। তবে কখনোই থেমে থাকেননি অভিনেত্রী। একের পর এক লড়াই একা হাতে সামলেছেন। অন্যদিকে অভিনয় ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভালো রকম সক্রিয়। বিশেষ করে বিভিন্ন ফটোশ্যুট এবং প্রমোশন মূলক কাজ করতে দেখা যায় তাকে।

সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন অভিনেত্রী। যেখানে দেখা যায় তার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার গাউন। এই পোশাকটি পরে তাকে অসাধারণ লাগছিল দেখতে। সাথে ছিল মানানসই জুয়েলারি। পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘যে স্বপ্নগুলো টিকে রইলো তাদের জন্য।’

আসলে তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন এত পরিশ্রম এত অধ্যাবসায় সেই সমস্ত স্বপ্নের জন্য যারা টিকে রয়েছে। খুব সম্ভবত একটি অ্যাওয়ার্ড শো’তে তিনি গিয়েছিলেন এই পোশাকটি পরে। ইতিমধ্যেই তারও ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মূলত অভিনয় জগতে অসামান্য অবদানের জন্য সেই পুরস্কার পেয়েছেন তিনি।

তাকে এই সাজে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। প্রত্যেকে একটা কথাই বলছেন এই পোশাকটি করে ভীষণ স্নিগ্ধ লাগছে দেখতে। আসলে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এতটাই মেনটেন করে রেখেছেন তিনি যে কোনো পোশাক পরলে তাকে বেশ ভালো রকম মানিয়ে যায়।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক