Mimi: হৈ হৈ করে ৩৭তম জন্মদিন পালন করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি তারই একাধিক ছবি ভাগ করে নিলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এদিন প্রিয় মানুষদের কাছ থেকে একাধিক উপহার ও কেক পেয়েছেন অভিনেত্রী। সবমিলিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন তিনি।
যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখানে কখনো দেখা যাচ্ছে পরিবারের সকলের সাথে কেক কাটছেন আবার কখনো বন্ধুদের সাথে উদযাপন করছেন এই বিশেষ দিনটি। একাধিকবার কেক কাটতে দেখা গিয়েছে তাকে, যার অর্থ কাছের মানুষেরা এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছিলেন।
ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আশীর্বাদের উপর নির্ভর করছি। ধন্যবাদ। কৃতজ্ঞ।’ যা দেখার পর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। সকলেই তার আগামী জীবনের জন্য সুস্থতা ও সমৃদ্ধি কামনা করেছেন। প্রত্যেক বছর রাত বারোটার সময় তার বন্ধুরা এই দিনটি উদযাপন করে থাকেন।
ইতিমধ্যে সেসব ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় বারোটার আগেই সকলে মিলে হানা দিয়েছেন তার বাড়িতে। এরপর সেখানে কিছু সময় অপেক্ষা করে তারপর চমকে দিয়েছেন মিমিকে। অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী মিমির ভীষণ কাছের একজন বন্ধু। তিনিও বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন।
যেখানে কেক কাটার পাশাপাশি তাকে জোর করে কেক মাখিয়ে দিয়েছেন মিমি। যে ভিডিও পোস্ট করে অভিনেতা জানিয়েছিলেন বিগত ১৫ বছর ধরে এমনই অত্যাচার চলছে তার ওপর। সবমিলিয়ে এই দিনটি দুর্দান্তভাবে কাটিয়েছেন তারা। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.