Mimi: শহরের কোলাহল ছেড়ে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে সমুদ্রে পাড়ি দিয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। এদিন সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তারই একাধিক ঝলক। যেখানে রীতিমতো কিশোরী সুলভ উচ্ছ্বাস দেখা দিয়েছে তার শরীরী ভঙ্গিমায়।
আমরা প্রত্যেকেই জানি তারকাদের জীবন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। বিশেষ করে সিনেমার শ্যুটিং, প্রোমোশন এছাড়াও বিভিন্ন বিজ্ঞাপনের কাজের জন্য বেশিরভাগ সময় ব্যস্ততায় কাটাতে হয় তাদের। যার ফলে প্রাণভরে নিঃশ্বাস নেওয়া যেন দুষ্কর হয়ে ওঠে।
এরই মাঝে কিছুটা সুযোগ পেলেই তারা বেরিয়ে পড়েন এদিক বা ওদিক। পাহাড়, সমুদ্র অথবা জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়েন কাছের মানুষদের সাথে। সেরকমটাই করেছেন এই অভিনেত্রীও। এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাকে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে।
কখনো সমুদ্রের জলে শুয়ে রয়েছেন আবার কখনো মনোকিনি পোশাকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সবমিলিয়ে বলতে গেলে এই সমুদ্রসৈকতে ভ্রমণ ভীষণভাবে উপভোগ করেছে তিনি। আর ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুধু এইটুকু খুশি।’ অর্থাৎ বোঝাতে চেয়েছেন এইটুকু খুশির জন্যই তিনি এত কিছু করছেন।
উল্লেখযোগ্য, মিমি বর্তমানে টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। একদিকে যেমন তিনি বিভিন্ন সিনেমার জোরকদমে কাজ করছেন তেমনি একাধিক বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। কখনোই ফাঁকা বসে থাকেন না তিনি। যেহেতু কেরিয়ারের মধ্য কখনো রয়েছেন তাই তার কাজের অভাব হচ্ছে না।

Sudeshna has been writing entertainment reports since 2021.