Mimi: রবিবার মানেই সপ্তাহের সকল পরিশ্রম, ব্যস্ততা কাটিয়ে এক টুকরো শান্তির ঠিকানা। গোটা সপ্তাহ এই বিশেষ দিনের অপেক্ষায় থাকেন সকলে। সাধারণ মানুষ হোক বা তারকা প্রত্যেকেই চান হাজারো ব্যস্ততা পেরিয়ে কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর জন্য। ব্যতিক্রমী নন অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi)।
বর্তমানে বেজায় ব্যস্ত রয়েছেন তিনি কাজ নিয়ে। এছাড়াও রয়েছে বিভিন্ন ফটোশ্যুট এবং প্রমোশনের দায়িত্ব। সবমিলিয়ে নিজের জন্য যেন সময় বার করা দুঃসহ হয়ে উঠছে তার জন্য। তবে রবিবার আসতেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন তিনি। এদিন তারই কয়েক টুকরো ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
যেখানে দেখা যাচ্ছে একটি নীল বডিকন পোশাক পরে রয়েছেন তিনি। সাথে মানানসই মেকআপ তাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছিল। অনেকেই জানেন নিজের সাথে সময় কাটাতে ভীষণই পছন্দ করেন তিনি। তার কোনো সহচর্যের প্রয়োজন হয় না। পাগলামি, উচ্ছ্বাস সবমিলিয়ে একাই সময়টা ভরপুর উপভোগ করেন।
সেরকমটাই হয়েছে এদিন। বিভিন্ন অঙ্গভঙ্গি করে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে। যার দ্বারা এটাই স্পষ্ট হয় পাগলামির চরম পর্যায়ে পৌঁছেছেন তিনি। প্রত্যেকটা মুহূর্ত তিনি ভরপুর উপভোগ করতে ভালোবাসেন। সেটা কোথাও বেড়াতে গিয়েই হোক বা বাড়িতে একা থাকলেও।
তাইতো ছবিগুলো পোস্ট করতেই তাতে বিভিন্ন মন্তব্য করতে দেখা গিয়েছে অনুরাগীদের। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা জীবনটা কীভাবে উপভোগ করতে হয় তার কাছ থেকে সকলের শেখা উচিত। কারণ, কাজ, নিজস্ব সময়ে সবমিলিয়ে জীবনে সামঞ্জস্য বজায় রেখেছেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.