Mimi: আবারো একটি গয়নার সংস্থার হয়ে বিজ্ঞাপনী ফটোশ্যুটে দেখা গেল অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi)। যেখানে তিনি ছড়িয়ে দিয়েছেন ভালোবাসার আভা। সেই বিষয়টি উল্লেখ করেছেন তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে। হয়তো অনেকেই জানেন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।
বিশেষ করে বর্তমানে একটি নামকরা গয়নার সংস্থার হয়ে কাজ করছেন তিনি। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। সেখানে অভিনেত্রী ধরা দিয়েছেন বেশ কিছু ভিন্ন অবতারে। কখনো সাদা রংয়ের করসেট গাউনে আভা ছড়িয়েছেন আবার কখনো গোলাপী রঙের শাড়িতে স্নিগ্ধতা।
সমস্ত ছবি ও ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের সাথে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন তিনি। আবার কখনো বসে নিজের বক্তব্য রাখছেন। সবমিলিয়ে বলতে গেলে বেশ সক্রিয় অংশগ্রহণ করেছেন তিনি। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসার আভা।’
পোস্ট করতেই সেগুলি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই বলছেন সত্যিই অভিনেত্রীর থেকে আভা ছড়িয়ে পড়েছে। কারণ, সাদা পোশাকটিতে অসামান্য সুন্দরী লাগছিল তাকে দেখতে। এছাড়াও গোলাপী শাড়িতে তার স্নিগ্ধতা ছিল চোখে পড়ার মতোন।
উল্লেখযোগ্য, সময় যতই যাচ্ছে এই অভিনেত্রীর জৌলুস ক্রমাগত বেড়েই চলেছে। সিনেমা, বিজ্ঞাপন ফটোশ্যুট এগুলি বাদ দিলেও ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ সফল। তার বেশিরভাগ সময় কাটে বন্ধু-বান্ধব, পরিবারের বাকি সদস্য এবং তার পোষ্যদের নিয়ে। ভীষণ আনন্দের সাথে জীবন উপভোগ করতে পছন্দ করেন তিনি।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.